ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

ময়মনসিংহে আর্চ স্টিল ব্রীজ নির্মাণে নক্সা পরিবর্তন। অর্থ অপচয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহের বহুল প্রতীক্ষিত কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণকাজ পরিচালনা, ভূমি অধিগ্রহণে অনিয়ম এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে নাগরিক সংগঠন ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’। শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে একনেক অনুমোদিত নকশায় সংযোগ সড়ক বাস্তবায়নসহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, “একনেকে অনুমোদিত মূল নকশা উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্পের সংযোগ সড়কে পরিবর্তন আনা হয়েছে। যাতে কিছু প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিকে সুবিধা দেওয়া হয়। এতে শুধু উন্নয়ন ব্যাহত হচ্ছে না, প্রকল্প ব্যয়ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়। নকশা অনুযায়ী মূল ব্রিজের দৈর্ঘ্য ৩২০ মিটার এবং উভয় পাশে ৫.১ কিলোমিটার সংযোগ সড়কসহ মোট প্রকল্পের দৈর্ঘ্য ছিল ৬.২ কিলোমিটার। মোট ব্যয় ধরা হয়েছিল ৩,২৬৩ কোটি টাকা। বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সংযোগ সড়ক বাড়িয়ে ৮.২ কিলোমিটার করা হয়েছে, যা একনেক অনুমোদনের বাইরে।
এছাড়া, ভূমি অধিগ্রহণের পরিমাণ ৮১.৫৬ একর থেকে বাড়িয়ে ১১৩ একরে উন্নীত করা হয়েছে, যার ফলে ভূমি অধিগ্রহণ বাবদ অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে। এই অতিরিক্ত জমির মালিকদের বড় একটি অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংযোগ সড়কে নকশাবহির্ভূত ২.১ কিলোমিটার সড়ক নির্মাণের ফলে ছোট-বড় ব্রিজ, র‌্যাম্প, ওভারপাস নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। এতে করে কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বসতভিটা উচ্ছেদের পাশাপাশি পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে প্রকল্প ব্যয় আরও ২,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে বলে মত প্রকাশ করেন ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম।

সংগঠনের সদস্য বিপ্লব নিভ বলেন, “এই সংযোগ সড়কটি যুক্ত করা হচ্ছে পুরাতন চায়না সেতু হাইওয়ের সঙ্গে। এতে করে যানজট কমার পরিবর্তে আরও বাড়বে এবং সড়কটি হবে দুর্ঘটনাপ্রবণ।” এমনিতেই ময়মনসিংহ বিশ্বের ৯ম ধীরগতির শহর, পরিবর্তিত নকশায় সংযোগ সড়ক বাস্তবায়ন হলে এটি বিশ্বের ধীরগতির ৫ম তালিকায় চলে আসতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ নাগরিক সমাজের পক্ষ থেকে গত ৪ জুন হাইকোর্টে জনস্বার্থে একটি রীট মামলা দায়ের করা হয়। আবুল কালাম আল আজাদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য শিরোনামে দায়ের করা রীটে একনেক অনুমোদিত নকশা অনুযায়ী কাজ পরিচালনার নির্দেশনা চেয়ে আদালত রুল জারি করেছেন।

প্রসঙ্গত, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপথ মন্ত্রণালয় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সংবাদ সম্মেলনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।

উত্থাপিত দাবি গুলো হলো- ১. একনেক অনুমোদিত মূল নকশা অনুযায়ী কেওয়াটখালী স্টিল আর্চ ব্রিজ নির্মাণ করতে হবে। ২. বিভিন্ন জনবহুল স্থানে অনুমোদিত মূল নকশা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ৩. নকশা পরিবর্তনের পেছনে কারা জড়িত তা তদন্ত করে প্রকাশ করতে হবে। ৪. দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. প্রকল্প বাস্তবায়নে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৬. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ ও নির্মাণ কাজ স্থগিত রাখতে হবে।

আবুল কালাম আল আজাদ বলেন, “আমরা স্টিল আর্চ ব্রিজের বিরুদ্ধে নই। বরং চাই দ্রুত, স্বচ্ছ ও জনস্বার্থসম্মতভাবে প্রকল্প বাস্তবায়ন হোক। যেন এটি ভবিষ্যতে ময়মনসিংহবাসীর জন্য অভিশাপ না হয়ে বরং কল্যাণ বয়ে আনে।


সংবাদ সম্মেলনে সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি, পরিবেশবাদী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী