ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অপহরণকারীচক্রের দুই সদস্য আটক

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

নেত্রকোণার মোহনগঞ্জের হাটমোহনগঞ্জ কাপড় পট্টি মোড় থেকে মাইক্রোতে তুলে অপহৃত কিশোর রিফাতুল হাসানকে উদ্ধার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ।

সোমবার (৩০-জুন) রাতে ময়মনসিংহ নগরীর চায়না মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে র‍্যাব। আটককৃতরা হলো, নাঈম ইসলাম ও ওলিউল্লাহ।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান জানান, গত ২৫ জুন মোহনগঞ্জের হাটমোহনগঞ্জ কাপড় পট্টি মোড় থেকে এক মাদ্রাসা ছাত্র কিশোর রিফাতুল্লাহকে মাইক্রোতে তুলে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র।প্রতিদিনের ন্যায় ঐ মাদ্রাসা ছাত্র রিফাতুল হাসান বাড়ীতে না ফিরলে তার মাসহ পরিবারের লোকজন খোজাখুঁজি শুরু করে। এ ঘটনায় রিফাতুল হাসানের মা বাদি হয়ে নেত্রকোণার মোহনগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।মোহনগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-৩০/০৬/২০২৫ খ্রি. ধারা- ৭/৮/৩০ নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)। অপরদিকে রিফাতুলকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাদীনির মোবাইল ফোনে অজ্ঞাতনামা মোবাইল নাম্বার থেকে ফোন করে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঐ কিশোরের মা অপহরণকারীদেরকে অনুরোধ করে ২ লাখ টাকা মুক্তিপণ দিতে চাইলে অপহরণকারীরা তাকে ফেরত দিতে সম্মত হয়। এরই প্রেক্ষিতে, গত ২৯ জুন বিকালে অপহরণকারীরা মুক্তিপণের বিনিময়ে রিফাতুলকে ফেরত দিতে রাজি হয়ে রিফাতের মাকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রীজে আসতে বলে। পরে অপহরণকারীরা তাকে ফেরত দিবে মর্মে ময়মনসিংহ নগরীর বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। এক পর্যায়ে ঐদিন সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য আসলে বাদীনি, এলাকাবাসী ও সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের সদস্যগণের সহায়তায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করে। তারা হলো, নাঈম ইসলাম এবং ওলিউল্লাহ। পরবর্তীতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের সদস্যগণ অপহরণকারীদের কাছে থেকে অপহৃত রিফাতুল হাসানকে উদ্ধার করে। অপহরণকারী চক্রের আটককৃত সদস্যদেরকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের