ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ নগরীতে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন করেছে পিবিআই

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীতে এক ব্যক্তির শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির ঘটনার প্রায় ৩ বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ। এ ঘটনায় মোঃ হান্নান মিয়া নামে এক চোরকে ২৯ জুলাই রাজধানীর চক বাজার এলাকা থেকে গ্রেফতার করে পিটিআই। সে রাজধানী ঢাকার কোতোয়ালী থানা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এবিষয়ে জানান, গত ০৯/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১ টার সময় ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার পূবালী ব্যাংক থেকে শামছুল আলম নামক এক ব্যক্তি টাকা উত্তোলন করে একই এলাকার জনতা ব্যাংকে লেনদেন করে। জনতা ব্যাংকে লেনদেন শেষে তার কাছে থাকা ৪ লাখ টাকা নিয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসা মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং তাদের একজন বলে আপনার কাপড়ে ময়লা কিসের। এই সময় শামছুল আলম তার কাছে ব্যাগে রাখা ৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করতে থাকে। এ অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগসহ ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে শামছুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৫(১১)২২, ধারা- ৩৭৯ পেনাল কোড দায়ের করেন। কোতোয়ালী থানা পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে। পিবিআইয়ের পুলিশ সুপার আরো বলেন, আদালতের নির্দেশে মামলাটি প্রাপ্ত হয়ে পিবিআইয়ের এসআই মোহাম্মদ বিল্লাল মিয়াকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। পুলিশ সুপার বলেন, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে তিনি (পিবিআই পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার) সার্বিক দিকনির্দেশনায় মামলাটির রহস্য উদঘাটনে একটি বিশেষায়িত টিম গঠন করেন। বিশেষায়িত টিম ঘটনার তারিখ ও সময়কার সংগ্রহকৃত সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চোরের চেহারা সনাক্ত করে। তথ্য-প্রযুক্তি ও এআই এর সহায়তায় সিসি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম গত মঙ্গলবার ২৯ জিলাই রাতে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ হান্নানকে রাজধানীর  নাজিম উদ্দিন রোড, চকবাজার থেকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার বলেন, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হান্নান ৪ লাখ টাকা চুরির ঘটনা স্বীকার করেছে। তাকে ৩০/০৭/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের অপরাধের দায় সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এবিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার আরও বলেন, প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেবিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জনাকীর্ণ এলাকায় সংঘটিত হওয়ায় প্রকৃত চোরকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা কঠিন হচ্ছিলো। প্রায় ৩ বছর ধরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত চোরকে সনাক্তপূর্বক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী হান্নান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের