ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

আন্দোলন করা সহজ, জাতিকে নেতৃত্ব দেওয়া কঠিন : ব্যারিস্টার আনিসুল ইসলাম

মোঃ শরীফ উদ্দিন ||
আপডেটঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:০৭ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, একটা আন্দোলন করা অনেকটা সহজ, কিন্তু একটা সফল আন্দোলনের পর গঠনমূলক পলিসি নিয়ে দেশকে নেতৃত্ব দেওয়া কঠিন। কয়েকজন লোক মিলে একটি বাড়ি দ্রুত ভাঙতে পারবে। কিন্তু একটি বাড়ি  নির্মাণ করতে দক্ষ প্রকৌশলী দরকার।

ব্যারিস্টার আনিস আরো বলেন, বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই দেশের গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ। তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু নিজে দল পরিচালনা করেন স্বৈরতান্ত্রিক কায়দায়।  নিজেকে তিনি  দাবি করেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা। দলের নেতাকর্মীদের সামান্য মতামতের মূল্য না থাকলেও নিজের স্ত্রীর মতামত তিনি প্রাধান্য দেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে  জাতীয় পার্টির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির কো: চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন খুন ধর্ষণ  চাঁদাবাজির  মহোৎসব চলছে। এরমধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের জান- মালের নিরাপত্তা নাই।সাধারণ মানুষকে  আশা -ভরসা দেয়ার মতো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য করে জাতীয় পার্টি কে পরিচালিত করব। আমরা কোনো একক নেতৃত্বে বিশ্বাসী নই। আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি পরিচালিত হবে যেীথ নেতৃত্তের মধ্য দিয়ে। যেখানে থাকবে তৃণমূলের মতামতের প্রাধান্য।

এড. মুজিবুল হক চুন্নু বলেন, জি.এম কাদের স্বৈরতান্ত্রিক কায়দায় আমাদের সিনিয়র নেতাদের বহিষ্কার করেছিল। কিন্তু মহামান্য আদালতের রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আর স্বৈরতান্ত্রিক সিস্টেমের পরাজয় হয়েছে। এখন থেকে জাতীয় পার্টিতে কোন কর্তৃতবাদ স্বৈরতন্ত্রের স্থান নেই।জাতীয় পার্টির তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী স্বৈরতান্ত্রিক  সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা যেমন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, তার আগে নিজ দলে স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতান্ত্রিক চর্চা  প্রতিষ্ঠিত করতে চাই।

সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, এভোকেট কাজী ফিরোজ রশীদ, এড. মোঃ মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আকতার,  জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, আরিফুর রহমান খান, মাসরুর মাওলা, চেয়ারম্যান উপদেষ্টা সরদার শাহজাহান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খান, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সম্পদক শরফুদ্দিন আহমেদ শিপু, মাসুক রহমান, শাহনাজ পারভীন, মাসুম।

সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ নূরুল ইসলাম মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম সম্পাদক মাসুক রহমান, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, তাসলিমা আকবর রুনা, জিয়াউর রহমান বিপুল, মিজানুর রহমান দুলাল, এডভোকেট বায়জিদ সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের