ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

গণঅভ্যুত্থান কোন দলীয় নয়, জাতীয় বিবেকের জাগরন : জাতীয় পার্টি

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন, গণঅভ্যুত্থান কোনো দলীয় নয়, এটি জাতীয় বিবেকের জাগরণ। এটি কেবল সরকারের পতন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করার সংগ্রাম। আমরা বিশ্বাস করি,এই চেতনা থাকবে অটুট, এই সংগ্রাম হবে সফল, এবং এই বাংলাদেশ একদিন পল্লীবন্ধুর স্বপ্নের মতো সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে।

৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো: চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও এড মুজিবুল হক চুন্নু একথা বলেন।

বিবৃতিতে নেতারা আরো বলেন, ৫ আগস্ট ইতিহাসের সেই গৌরবময় দিন,যেদিন বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ, সাধারণ মানুষ, শিল্পী-সাহিত্যিক, আইনজীবী, প্রবাসী এবং সকল স্তরের মানুষ একতাবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি, দমন–পীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিল।

২০২৪ সালের ৫ আগস্ট যে ছাত্র–জনতার গণঅভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘকালীন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল, তা এক নতুন যুগের সূচনা করেছিল। এটি ছিল বাংলাদেশের মানুষের জাগরণের দিন, এটি ছিল নতুন আশার শপথের দিন।

জাতীয় পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই গণঅভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত ও ন্যায়ভিত্তিক বিপ্লব, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের জন্য ছাত্র–জনতা রক্তে ও ঘামে ইতিহাস লিখেছে।

আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব শহীদদের, যারা ‘জুলাই গণহত্যা’র নির্মম শিকার হয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতা জানাই সেই সকল সংগ্রামীদের, যারা পরিবার, ক্যারিয়ার, জীবনের নিশ্চয়তা বিসর্জন দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন।

জাতীয় পার্টি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সব সময় বিশ্বাস করেছে—শান্তি, সহনশীলতা ও উন্নয়নের রাজনীতিতে। ছাত্র–জনতার এই গণঅভ্যুত্থানে জাতির যে চেতনার পুনর্জাগরণ ঘটেছে, পল্লীবন্ধুই ছিলেন সেই রাজনীতির পথপ্রদর্শক। তিনি ছিলেন একমাত্র রাষ্ট্রনায়ক যিনি ছাত্রসমাজের দাবি, জনতার স্বপ্ন ও জনগণের কণ্ঠস্বরকে সম্মান করে রাষ্ট্র পরিচালনার আদর্শ স্থাপন করেছিলেন।

আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে দেশের জনগণের প্রতি অঙ্গীকার করছি—আমরা এই অর্জিত গণতন্ত্র রক্ষায় সর্বদা সোচ্চার থাকবো। আমরা স্বপ্ন দেখি একটি বাংলাদেশ, যেখানে সরকার জনগণের সেবক, আর জনগণ হবে প্রকৃত মালিক।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের