ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

গৌরীপুরে অগ্নিসংযোগস্থল পরিদর্শন করলেন এসপি 

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল
আপডেটঃ বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে খুন ও অর্ধশতাধিক বাড়ী-ঘরে অগ্নি সংযোগের ঘটনাস্থল ২২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, আমার ১৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি, এইটা ন্যাক্কার জনক ঘটনা।  এখানে আমার একাধিক টিম কাজ করছে কারা কারা জড়িত বা জড়িত রয়েছে সব আমি জানি। কোন তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না। হত্যার ঘটনায় মামলা হয়েছে যেমন, তেমনি অগ্নি কান্ডের ঘটনায়ও মামলা হবে। কোন ঘটনা ঘটার পরে আইনের আশ্রয় না নিয়ে কারো ইন্ধনে আইন নিজের হাতে তুলে নেয়া হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। আমি ওসিকে বলে দিয়েছি কঠিন ব্যবস্থা গ্রহন করার  জন্য।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারমান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর থানার  অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে ১৯ ফেবব্রুয়ারী (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১১টায় সাজ্জাদুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অর্ধশতাধিক বাড়ীঘরে অগ্নি সংযোগ করে। হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২০ ফেব্রুয়ারী গৌরীপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী গৌরীপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের