শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া নিবাসী মুক্তিযোদ্ধা সংগঠক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, শেরপুর সরকারী কলেজের জিএস, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের ওয়ালেস বার্তা বাহক ফকির আব্দুল মান্নান মাষ্টার (৯০) না ফেরার দেশে চলে গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার দুপুর দুইটা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ির সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে শোক সস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী মহমুদুল হক রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনূল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখও । এ আগে চৌকস পুলিশের একটি দল উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সন্মান প্রদর্শন ও পুস্প দিয়ে শ্রদ্ধা জানান।
আব্দুল মান্নান মাষ্টারের মৃতুতে ঝিনাইগাতী রাজনৈতিক অঙ্গনে এক শুন্যতার ছায়া নেমে এসেছে । তার নেতৃত্বে ঝিনাইগাতীতে অনেক উন্নয়ন কর্মকান্ড স্মৃতি বিজড়িত হয়ে আছে ।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল মান্নান মাস্টারের জানাজা নামাজ ও দোয়া শেষে তাকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য