ঢাকা , মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন, ১৪৩৩

ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান

মোঃ ওয়াহিদুজ্জামান আরজু / আবুবকর সিদ্দিক ||
আপডেটঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ খোরশেদ আলম-কে সভাপতি, হাজী মোঃ শাহজাহান-কে সাধারণ সম্পাদক এবং মোঃ রফিকুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পে ইটভাটার অবদান অনস্বীকার্য। তবে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে ইটভাটা পরিচালনা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইটভাটা শিল্পের অভ্যন্তরীণ নানা সংকট নিরসন, মালিকদের ন্যায্য স্বার্থরক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে সংগঠনটি আরও গতিশীল হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান তাদের বক্তব্যে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালিকদের ঐক্য বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে এ শিল্পকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ সাধারণ সভা শেষে উপস্থিত সাধারন সদস্যবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী