ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকাল ৩ঘটিকায় রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনামুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বৃন্দের সঞ্চালনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম. আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মোস্তফা কামাল মনি, কার্যকরী সদস্য এড.তপো গেপাল ঘোষ, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজীব, মহানগর সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন।
সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর।
মন্তব্য