ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা কোতোয়ালী ||আইজিপি পুরস্কার পেলেন ওসি শাহ কামাল আকন্দ

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ২:৫৫ পূর্বাহ্ণ

উত্তম ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ও নগদ অর্থ পুরুস্কারপ্রাপ্ত হয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী ও মডেল থানার এএসআই আমির হামজা শ্রেষ্ট হিসাবে পুরস্কার পেয়েছেন। রবিবার ১৬ জুলাই জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের জন্য উত্তম ও ভাল কাজের জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

পবিত্র ঈদ-উল ফিতরের দিন ময়মনসিংহে সংঘটিত চাঞ্চল্যকর এক অটোচালক ও এক রিক্সাচালক খুনের কয়েক ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনসহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জুন/ ২০২৩ মাসে বিভিন্ন আভিযানিক সাফলতা ও আইন শৃঙ্খলা রক্ষার মানদন্ডে কোতোয়ালি মডেল থানাকে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা আইজিপি কর্তৃক দেয়া কোতোয়ালী মডেল থানার ঐ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে তুলে দেন।

কোতোয়ালি পুলিশ জানায়, গত ঈদুল ফিতরের দিন ভোর রাতে পৃথকভাবে অটো চালক ও রিকশা চালককে খুন করে। খুনের কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন সিরিয়াল কিলারকে গ্রেফতারসহ ছিনিয়ে নেয়া অটো ও রিকশা উদ্ধার করে। এছাড়া জুন মাসে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর অভিযানসহ একাধিক বিট পুলিশিং সভা করে। কোতোয়ালি মডেল থানা পুলিশের এ সকল বিট পুলিশিংয়ের সভা করায় জনসচেতনতা সৃষ্টির ফলে অপরাধ কমে আসে। এ সব কর্মকাণ্ড বিশ্লেষণ করে জেলায় কোতোয়ালী মডেল থানাকে শ্রেষ্ট থানা বিবেচনা করে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী জুন মাসে বিপুল সংখ্যক ইয়াবা, বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করে। একইসাথে সাজাপ্রাপ্ত দুইজন সহ পরোয়ানাভুক্ত আরো একজনকে গ্রেফতার এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ কমিয়ে আনাসহ মিমাংসাযোগ্য অপরাধ কমিয়ে আনতে চলমান বিট পুলিশিং কার্যক্রমে কয়েকটি বিট পুলিশিং সভা করে। এ সব কাজে তাকে জেলায় শ্রেষ্ট এসআই নির্বাচিত করা হয়।

অপরদিকে কোতোয়ালি মডেল থানার এএসআই আমির হামজা জুন মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি বা হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে সাহসী ভুমিকা পালন করে। আমির হামজা এ সব কর্মকাণ্ডে জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড এবং কল্যাণ শেডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের