ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

ওমর ফারুক, রাজশাহী।।
আপডেটঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ

জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কাস্টম্স কর্মকর্তা ড. তাজুল ইসলামের শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও পরে বিভাগীয় কমিশনার এবং রাজশাহী জেলা প্রশাসককে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ব্যুরো রিপোর্টার ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মু. আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।
আরইউজে সভাপতি আব্দুল আওয়াল বলেন, ঢাকা প্রতিদিনসহ প্রত্যেকটি মূল ধারার গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ঢাকা প্রতিদিন বন্ধের যে চক্রান্ত করা হচ্ছে তা সাংবাদিকদের আন্দোলনের মুখে বাস্তবায়ন করা সম্ভব নয়। দুর্নীতিগ্রস্থ কাস্টম্স কর্মকর্তা তাজুলের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

আরইউজে সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকের কাজই হচ্ছে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করা। এর মাধ্যমে দেশের মানুষ ও সরকার উপকৃত হন। আজ সেই গণমাধ্যমকেই উৎখাত করার চেষ্টা করছে বিতর্কিত কাস্টম্স কর্মকর্তা। তা এ উদ্দেশ্য পূরর্ণ হবে না। ঢাকা প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনোই সফল হবে না। সকল বন্ধ গণমাধ্যমে অতিসত্তর খুলে দেওয়ার দাবি জানান এই সাংবাদিক নেতা।

মানববন্ধন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যুরো রিপোর্টার ওমর ফারুক, রাজশাহীর বিজ্ঞাপন প্রতিনিধি রাসেল সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান, নাটোর প্রতিনিধি গোলাম গাউস, নওগাঁ প্রতিনিধি সোহেল রানা, বাগমারা প্রতিনিধি রোস্তম আলী শায়ের, আত্রাই প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল, পত্নীতলা প্রতিনিধি রিফাত হোসেন, রানীনগর প্রতিনিধি মালেক, সিংড়া প্রতিনিধি খলিলুর মাহমুদ, গিয়াস কামাল, সাংবাদিক জামাল উদ্দীন, সাংবাদিক হুমায়ন কবির ও অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের