ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহের কোতোয়ালী থানা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ায় অতিঃ আইজিপি পুরস্কৃত করলেন

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

সার্বিক কর্ম মূল্যায়নের জন্য ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাকে রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন পুলিশ কর্মকর্তাদের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।

রবিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে জুন/২৩ মাসের জন্য আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল ও বিচক্ষধ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি) দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে
সভার শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সমগ্র পরিবারের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন এসময় রেঞ্জের ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ অন্যান্য পুলিশ সুপার এবং পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্ম মূল্যায়নের ধরন বিবেচনায় গত জুন মাসে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ১৬৯টি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি ৯৮টি। এছাড়া অপহরণ এবং নিখোজ সংক্রান্ত বিষয়ে ৭ জন ভিকটিমক উদ্ধার করা হয়। একই সাথে ৫টি গুরুত্বপূর্ণ ক্লুল্যাস মামলার রহস্য উদ্ঘাটন এবং দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের মধ্যদিয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করেন।

এই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে ময়মনসিংহকে একটি শান্তিময়, বাসযোগ্য, নিরাপদ শহর গড়তে অগ্রনী ভুমিকা পালন করেন। কোতোয়ালি পুলিশ জানায়, গত জুন মাসে পৃথক অভিযান চালিয়ে হেরোইন-৭৬ গ্রাম, ইয়াবা-১৯৭০পিচ, বিদেশী মদ-৭ বোতল, গাঁজা-৪ কেজি ৪০০ গ্রাম, ট্যাপেন্টাডল-৩৭০ পিচ, গাঁজা গাছ-১টি, পিকআপ-২, অটো-৩, মোটরসাইকেল-০২, মোবাইল-৮২ টি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপারের নির্দেশে অপরাধ ও মাদকমুক্ত নগরী এবং সদর এলাকা গড়তে কাজ করছি। উর্দ্বতন কর্মকর্তা ও থানার সকল পুলিশ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই সফলতা এসেছে। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের