ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত 

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানে ময়মনসিংহে ঝাকজমকপুর্ণ পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার এই র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

সকালে নগরীর কালিঝুলি মোড়ে আনুষ্ঠানিকভাবে র‍্যালী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

 

এ সময় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

র‍্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স ড্রিলসেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

 

তিনি বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের অংশীদারত্বই হলো কমিউনিটি পুলিশিং। রাজনীতির একটা নিয়ম আছে। সেই নিয়ম হলো, দেয়াল লিখন, মিছিল, মিটিং হবে। জালাও পোড়াও অগ্নিসংযোগ মৃত প্রায় মানুষের উপর লাফালাফি এ কেমন রাজনীতি।

 

গত ২৮ অক্টোবর রাজনীতির নামে যেভাবে পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা, হাসপাতালে আগুন, সরকারি বেসরকারি সম্পদ নষ্ট করা হয়। এই হত্যাকান্ড, অগ্নিসংযোগ ২০১৪ সালকে মনে করে দেয়। আমরা এ ধরনের রাজনীতি চাই না।

 

মুখ্য আলোচক হিসেবে রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, যাদের জন্য আমরা কাজ করছি, তাদের প্রতিনিদধিদের সাথে আজ পুলিশ ও জনগনের নেতৃবৃন্দদের নিয়ে একত্রে বসেছি।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছে। সেই ডিজিটাল বাংলাদেশকে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।

 

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশ প্রয়োজন। এ লক্ষে পুলিশ বাহিনী গনমুখী প্রতিরোধমুলক কাজ করছে।

 

তিনি আরো বলেন,  কমিউনিটি পুলিশিংয়ে জনগণের পক্ষ থেকে যারা কাজ করছেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাদের দায়িত্ব হলো পুলিশ যাতে সঠিকভাবে কাজ করে। এলাকায় চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসায়ী কারা এটা আপনারা জানেন এবং কোন পুলিশ সদস্য জনগণের সাথে খারাপ আচরণ এবং দায়িত্বে অবহেলা করে তাও আপনাদের জানা রয়েছে। এ সব তথ্য জানান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে একটি শান্তিময়, নিরাপদ, বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া পুরণ করা সম্ভব হবে।

 

আমরা চাই, আপনাদের সকলের সহযোগিতায় অতীতের অক্ষমতা দুর করে স্মার্ট বাংলাদেশ অর্জন এবং সোনার বাংলা গড়ে তুলবো।

 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, পুলিশের সাথে বন্ধুত্বশীল আচরণ করে যেকোন অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ পুলিশকে সহযোগিতা করবে। এটাই হলো কমিউনিটি পুলিশিং।

 

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা সোচ্চার থাকলে আগামী দিনে সকল ধরনের নাশকতা রোধ করা সম্ভব হবে। দুষ্কৃতকারী অপরাধীরা ভয় পাবে। আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকবে।

 

এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যাম অধ্যাপক ইউসুফ খান পাঠান,  জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ সভাপতি মোশাররফ হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি সফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ প্রমুখ।

 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত ছিলেন।

 

পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা ও ফুলপুর থানার এস আই সুমনকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের