ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে সাবেক ওসি আশিক সহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলা

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ২:০৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহে এক সময়ের আতংক ও আলোচিত ১৫ ক্রসফায়ারের সেই ডিবি ওসি মোঃ আশিকুর রহমান এর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আশিক সহ ১৭ পুলিশের বিরুদ্ধে আলোচিত মামলার আবেদন করেন নগরীর পুরোহিতপাড়ার হারুন অর রশিদ। তিনি ২০১৮ সালে ২৪ মে বৃহস্পতিবার মধ্য রাতে ডিবির ক্রসফায়ারে নিহত রাজন মিয়ার (২৫) বাবা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম রওশন জাহান গত রোববার বিকেলে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ আমলে নেন।

পুলিশ পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম সোমবার রাতে প্রতিবেদককে জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) আদেশ দিয়েছেন। মামলার আবেদন কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

অন্যদিকে গতকাল রাত সাড়ে ১০টায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম প্রতিবেদককে বলেন, মামলার আবেদন এখনো থানায় পৌঁছেনি। আবেদন পাওয়ার পর তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

সূত্র জানায়, মো. আশিকুর রহমান ৫ জুলাই ২০১৭ তারিখে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব নেন। ওসি ইমারত হোসেন গাজীকে সরিয়ে আলোচিত আশিককে দায়িত্ব দেওয়া হয়। এর আগে ইমারতকে কৌশলে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল।
উল্লেখ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং এসপি সৈয়দ নূরুল ইসলামের আশির্বাদে আশিক ময়মনসিংহ নগরীতে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন। দমন-নিপীড়ন চালান আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির ওপর। দুই কর্মকর্তার নাম ভাঙিয়ে মত্ত থাকেন টাকার নেশায়। তাকে পেয়ে বসে কোটি কোটি টাকার নেশায়। মাদক ও সন্ত্রাস নির্মূলের নামে শুরু করেন ক্রসফায়ার। শুরুতে ৫-৬ জন মাদক কারবারীকে ক্রসফায়ার দিয়ে আশিক প্রশংসায় ভাসেন। পরে শুরু হয় ‘ফরমায়েশী ক্রসফায়ার’। প্রতিটি ক্রসফায়ার থেকে গড়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন ধুরন্ধর আশিক। ক্রসফায়ার থেকে ছাড়ার নাম করে নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেন। কয়েকজনের কাছ থেকে কোটি টাকাও নেওয়া হয়।
মামলার আবেদনে উল্লেখিতরা হলেন, পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, এসআই ফারুক আহমেদ, পরিমল চন্দ্র দাস ও আক্রাম হোসেন, এএসআই আব্দুল মজিদ, জিন্নাত হাসান মানিক, জাকির হোসেন ও জিল্লুর রহমান, কনস্টেবল কাউসার হাবিব, গোলজার হোসেন, সোহরাব আলী, সাইফুল ইসলাম, সেলিম মিয়া, রাশেদুল হাসান, সানোয়ার হোসেন ও জহিরুল ইসলামকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি ওসি মো. আশিকুর রহমান বর্তমানে ঢাকায় কর্মরত। মামলার আবেদনে বলা হয়, ২২ মে ২০১৮ তারিখ মঙ্গলবার মধ্য রাতে ডিবির ওসি মো. আশিকুর রহমানের উপস্থিতিতে একদল পুলিশ পুরোহিতপাড়ার বাসা থেকে রাজনকে উঠিয়ে নিয়ে যায়। বাবা হারুন ও পরিবারের সদস্যরা ২ দিন ডিবি অফিসে ধরনা দিলেও রাজনকে ছাড়া হয়নি। ওসি আশিক এক পর্যায়ে হারুনের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে ব্যর্থ হন। ২৪ মে ২০১৮ তারিখ বৃহস্পতিবার মধ্য রাতে বাসার পাশে রেলওয়ের প্রাচীরের কাছে নিয়ে বুক ও পেটে গুলি চালিয়ে নির্মমভাবে রাজনকে হত্যা করে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের