ঢাকা , সোমবার , ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহ নগরীতে চাদাঁ না পেয়ে কোটি টাকার সম্পত্তি জবর দখল : থানায় অভিযোগ

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীতে চাদা আদায়ে ব্যর্থ হয়ে প্রায় কোটি টাকার সম্পত্তি জবর দখল করে চালা ঘর তৈরি করে নিয়েছে। বলাশপুর হাক্কানীর মোড়ে রবিবার রাতে এ ঘটনা ঘটে। চাদাবাজরা বাউন্ডারি ঘেরা ঐ জমিতে থাকা নামফলক ভেঙে তাদের নামে নামফলক টানিয়ে দিয়েছে। এ ঘটনায় জমির মালিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান
বিগত ২০০৮ সালে বলাশপুর হক্কানীর মোড় সংলগ্ন বলাশপুর মৌজায় ৪ শতাংশ জমি ক্রয় করেন। যাহার সাবেক দাগ নং-২৩০ বর্তমান-৬৫২৭, খতিয়ান নং-২২৯৬, হোল্ডিং নং-২৩৫২। তিনি অভিযোগে বলেন, উক্ত জমি কিনে বাউন্ডারি নির্মাণ, নামফলক লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। হঠাৎ ৪/৫ দিন আগে অজ্ঞাত ফোন থেকে তাকে কল করে জানায়, আমার নাম আল-আমিন আপনার ক্রয়কৃত জমি আপনার মালিকানায় রাখতে চাইলে আমাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে এই চক্রের বাবু তার ব্যক্তিগত ফোন থেকে কল করে পূণরায় চাঁদা দাবী করে এবং তার সাথে কথা বলার একপর্যায়ে শফিকুল ওরফে সফি তার কাছ থেকে ফোন নিয়ে জমির মালিক মনিরুজ্জামানকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ কর চাঁদা দিতে বলে। জমির মালিক তাদের কথায় কর্ণপাত না করায় গত ১৬ জুলাই মনিরুজ্জামানের কর্মস্থলের সামনে এসে চক্রটি তার রাস্তা অবরোধ করে আবারো চাদা দাবী করে। এ সময় চক্রটি মনিরুজ্জামানকে হুমকি দিয়ে বলে তাদের চাহিদামতো চাঁদা প্রদান না করলে ২৪ ঘন্টার ভিতরে তার ক্রয়কৃত জায়গা দখল নিয়ে যাবে। এর পরই গত ২০ জুলাই রাত প্রায় ৮ টার দিকে তার ক্রয়কৃত জায়গার বাউন্ডারির নাম ফলক ভেংগ চাদাবাজদের প্রধান আল আমিনের মায়ের নাম ফল টানিয়ে জমির বাউন্ডারির গেইটের তালা ভেংগে অনধিকার প্রবেশ করে টিনের অস্থায়ী চালা তৈরি করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাওয়া মাত্রই মোঃ আল-আমিন, বাবু, সফিকুল ওরফে সফি, আনোয়ারা বেগম ও মারুফ সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন ব্যক্তি তাকে আক্রমণ করে বেপরোয়াভাবে আঘাত করে এবং তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করে তাদের চাহিদা পূর্ণ না করলে কিংবা এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করলে কোন দিন ক্রয়কৃত এই জায়গা ভোগ দখলে যেতে পারবেন না। চক্রটি যে কোন সময় তিনিসহ তার পরিবারের যে কোন সদস্যকে খুন, গুম ও মারাত্মক আঘাত করার হুমকি প্রদানের হুমকি দেয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা