ঢাকা , বুধবার , ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহের ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

এম.এ. আজিজ ||
আপডেটঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৪-জুলাই) রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার, আখতার উল আলমের নির্দেশে ময়মনসিংহকে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় সোমবার তার (ওসি ডিবি) নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর র্দুর্গাবাড়ী রিয়া মেডিকেল হলের সামনে থেকে ৭০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আমির হোসেনকে গ্রেপ্তার করে। আমির হোসেন চর ঈশ্বরদিয়ার তনুর উদ্দিনের ছেলে।

এসআই যুবরাজ দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর ষ্টেশন রোডস্থ জয়কালী হোটেলের সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করেন। সে পাটগুদাম রেলির মোড় ইসলাম বাগের গোলাপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়া এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কিসমত আজিজ মোড় থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তুহিন মিয়াকে গ্রেপ্তার করে। সে কিসমত পূর্বপাড়ার মোঃ হাকিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা