ঢাকা , বুধবার , ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন। গ্রেপ্তার-২

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীতে তিন হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন সাগর নামের এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীপুত্র আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ মিয়া ওই এলাকার ব্যবসায়ী আব্দুল কাদিরের ছেলে।

রবিবার (৬-জুলাই) সন্ধ্যায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সমত্ত বিবি ও স্বপনা।
পুলিশ ও এলাকাবাসীর মতে, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যা করে। নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আক্রামের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, রবিবার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সাথে আবারো আরিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। সাগর তিনটি হত্যা মামলার আসামি। আমার চাচা আরিফসহ তিনি ৪ জনকে হত্যা করেছে। খুনিকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
খবর পেয়ে রাতেই কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘাতক সাগরকে গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অভিযানে সমত্ত বিবি ও স্বপনা নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। এছাড়া নিহত আরিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা