ময়মনসিংহের বিশিষ্ট কণ্ঠশিল্পী জাসাস নেতা ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী পুরোহিত পাড়া নিবাসী মোঃ আব্দুস সালামকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন তাঁর কার্যালয়ে মোঃ আব্দুস সালামের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রশাসক তাঁর শারীরিক ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য