ময়মনসিংহে শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ১১ অক্টোবর রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ কৃতিত্বের সাথে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি,ময়মনসিংহ -৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলুসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে আনন্দ মূখর পরিবেশ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।
মন্তব্য