ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

নরসিংদীতে ব্রজপাতে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

নরসিংদী প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ২২ মে, ২০২৪, ৩:৫৮ পূর্বাহ্ণ

নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ও হাজীপুরে পৃথক ব্রজপাতে একই পরিবারের ২জন সহ মোট ৪ জন নিহত হওয়ার ঘটনায় নিহত পরিবারের মাঝে নরসিংদী জেলা পরিষদ কর্তৃক চেক বিতরণ করা হয়েছে।

নরসিংদী জেলা পরিষদের হল রুমে মঙ্গলবার (২১ মে) সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া উপস্থিত থেকে নিহত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন। সে সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, সহকারী প্রকৌশলী নূর-ই- ইসলাম, আলোকবালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু, চড়আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ মাসুদা জামান, হাজীপুর ইউপি সদস্য মোঃ রাজীব আহমেদ ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় আলোকবালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একই পরিবারে ২জন নিহতের পক্ষে কামাল মিয়া পঞ্চাশ হাজার টাকা, চড়আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের নিহত কাইয়ুম মিয়ার পক্ষে তার বাবা হাতেম আলী ত্রিশ হাজার টাকা এবং হাজীপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের নিহত মোসলেহ উদ্দিনের পক্ষে তার স্ত্রী ত্রিশ হাজার টাকার চেক গ্রহণ করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া বলেন, নরসিংদীতে ধানকাটার সময় পৃথক ব্রজপাতে একদিনে একই পরিবারের ২ জন সহ মোট ৪ জন মারা যায়। বজ্রপাতে নিহত তিনটি পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের মাধ্যমে সহযোগিতা করা হয়। তিনি আরও জানান, গরীব অস্বচ্ছল পরিবার কোন ভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে জেলা পরিষদ সবসময় সাথে থাকবে ইনশাল্লাহ্।

গত ১৮ মে শনিবার সকাল আলোকবালি ইউনিয়নে জমিতে ধানকাটার সময় সকাল ১১টায় পৃথক ব্রজপাতে একই পরিবারের ২জন সহ ৩জন এবং হাজীপুরে ১জন সহ মোট ৪ জন নিহত এবং ২ জন আহত হয়। এখবর শুনে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া নিহতদের দেখতে এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে নরসিংদী সদর হাসপাতালে ছুটে আসেন। এসময় তিনি আহতদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেন এবং নিহত পরিবারের সদস্যদের মাঝে শোক ও সমবেদনা জ্ঞাপনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার আশ্বাস প্রদান করেন

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের