ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

বৈষম্যমুলক বাজেটের প্রতিবাদে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ সমাবেশ

তৌহিদুজ্জামান তৌহিদ ।।
আপডেটঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ

দেশের ঘোষিত বাজেটে নিম্ন শ্রেণীর জনগোষ্ঠীকে উপেক্ষা করে বৈষম্যমুলক গরীব মারার বাজেট উল্লেখ করে ৬জুন ঢাকার রাজপথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ করেছে ।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর পর তাৎক্ষনিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে অংশগ্রহণ করেছে। তাঁদের মিছিলের শ্লোগান ছিলো ‘গরীব মারার বাজেট মানিনা, মানবো না’।

মিছিলটি পল্টন, বিজয় নগর হয়ে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হাবিবউল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি গোলাম মোহাম্মদ রাজু ।
তিনি বক্তব্য বলেন, এ সরকার বর্তমানে যে বাজেট ঘোষণা করেছে তাতে গরীব জনগনের কোন উপকারে আসবে না। বড়লোককে আরও বড়লোক করার জন্য এ বাজেট । দেশ দুঃশাসন চলছে, দূর্নীতি চলছে । সরকার দূর্নীতি বরপুত্র আজিজ, বেনজিরদেরকে সৃষ্টি করে এখন আর তাদের দায় নিতে চায় না, এ সরকার দেশের সকল পর্যায়ে দূর্নীতি দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন তাঁর বক্তব্য বলেন, সরকার একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে সিন্ডিকেট তৈরি করছে অন্য দিকে সংসদে তামাশার সাত লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করছে। এ বাজেট গতানুগতিক বাজেট, এই বাজেটে নতুন কিছু নেই। বাজেটে টাকার অংক বাড়িয়ে শুধু দূর্নীতিবাজদের কালো সাদা করার জন্য লোক দেখানো নতুন বাজেট প্রণয়ন করেছে। এসরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন দেশ এখন দূর্নীতিবাজদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, দূর্নীতি বাজদের বিষয়ে এসরকারের কোন নজরদারি নেই। তার কারণ সরকার নিজেই দূর্নীতি বাজদের আশ্রয়দাতা।

মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য বাবু নির্মল দাস, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহবায়ক জনাব লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক নজরুল ইসলাম, যুগ্ন দপ্তর মাহমুদ আলম, কেন্দ্রীয় যুগ্ন- সাংগঠনিক এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল সোহবান, জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জালাল আহমেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা জেলা সভাপতি আবুল হাসনাত, স্বেচ্ছাসেবকের সিনিয়র নেতা ফারুক আহমেদ, দায়িত্ব প্রাপ্ত দপ্তর লোকমান হোসেন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি ডাঃ আলফাজ হোসেন, রিপন, সালাউদ্দিন বাচ্ছু, শাহজাহান, বিপ্লব, জুয়েল, আবু সুফিয়ান, মোঃ সেলিমসহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের