ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহ জেলা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব উৎযাপন উপলক্ষে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার জনাব মোঃ আজিজুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ময়মনসিংহ এবং পূজা উদযাপন কমিটির অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, অ্যাডভোকেট তপন দে, শংকর সাহা, চঞ্চল সাহা, সংগ্রাম বর্মন ও বিলাস পাল উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূজা চলাকালীন সময় যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উৎযাপন করতে পারেন সেই বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতার দাবি জানান।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিমা তৈরীর স্থানে নিরাপত্তা, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা (সাদা পোষাকে), পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে, অধিক গুরুত্বপূর্ণ ২৭৩ টি পূজামন্ডপ স্থানে পুলিশ ও আনসার ডিউটিতে নিয়োজিত থাকবে, গুরুত্বপূর্ণ ৩৬৮ টি পূজামন্ডপ রয়েছে। ৮১২ টি সাধারণ পূজামন্ডপ রয়েছে । নিরাপত্তার জন্য এলাকা ভিত্তিক মোবাইল টিমের পাশাপাশি এলাকা ভিত্তিক হোন্ডা মোবাইল টিম ডিউটিতে নিয়োজিত থাকবে।  ডিবি পুলিশের ৫টি টিম নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করবে। বিসর্জনের জন্য প্রতিমা বহনের পৃথক রোড নিশ্চিত৷ ট্রাফিকের জনবল বৃদ্ধি করা  হবে (র‍্যালীর মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে গুদারাঘাট বিসর্জন)।  বিসর্জনের দিন নদীতে পুলিশের নৌ টহলে ব্যবস্থা রাখা হবে। দূর্ঘটনা এড়াতে ডুবুরী/ফাঁয়ার সার্ভিস এর টিম কাজ করবে। প্রতিটি থানায় পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা হবে। ছিনতাই এড়াতে সাদা পোষাকে পুলিশ কাজ করবে। পূজামন্ডপে নিরাপত্তার জন্য নারী পুলিশ, সাইবার মনিটরিং টিম কাজ করবে।  সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজামন্ডপে সাধারণ মানুষের চলাচলের জন্য শহর এলাকায় ফুটপাত বন্ধ থাকবে। পূজা উপলক্ষে মার্কেট গুলোতে কেনা-বেচা ভিড়ের মধ্যে ছিনতাই এবং চুরি দমনে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পূজার সময় পুলিশ কন্ট্রোল রুম হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত