ঢাকা , বুধবার , ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে এনাটমি গবেষণারে যুক্ত হলো রয়েল বেঙ্গল টাইগারের কংকাল

দুমকী ও পবিপ্রবি,(পটুয়াখালী) প্রতিনিধি।।
আপডেটঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:২৭ পূর্বাহ্ণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন হলো রয়েল বেঙ্গল টাইগারের কংকাল।

প্রফেসর ড. মোঃ সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, উদ্যমী তরুণ গবেষকদের দীর্ঘ দিনের পরিশ্রমে প্রস্তুত হয় বাঘের কংকাল। বন্যপ্রাণীর শারীরিক গঠন ও গবেষণার ক্ষেত্রে বাঘের কংকালটি উক্ত অনুষদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আরেকটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন বিভাগের শিক্ষকবৃন্দ।

রয়েল বেঙ্গল টাইগার বাঘটি ২০২২ সালে রংপুর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়।  প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের  অনুমতিক্রমে একই বছরের অক্টোবর মাসে মৃতদেহ উত্তোলনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। গবেষকদের দীর্ঘদিনের পরিশ্রমে বিভিন্ন প্রক্রিয়া ও কর্মকান্ড অবলম্বনের মাধ্যমে পূর্ণাঙ্গ কংকাল প্রস্তুত হয়।

পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের উপস্থিতিতে বাঘের কংকালটি শিক্ষা ও গবেষণার জন্য উন্মুক্ত করা হয়।

এসময় পবিপ্রবির উপাচার্য বাঘের এই কংকাল সন্নিবেশন একটি দুর্লভ কাজ বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন এধরনের গবেষণামূলক ব্যতিক্রমধর্মী কাজে কংকাল তৈরির সাথে সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষক দলটির স্বতঃস্ফূর্ত অবদান বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে যা ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা যোগাবে। এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাব সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ন্যায় সর্বোচ্চ সহায়তা করবে বলে আশ্বস্ত করেন।

প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, আমি খুবই আনন্দিত, একটি তারুণ্যদীপ্ত উদ্যোমী দল নিয়ে বাঘ এবং জলহস্তীর কংকালের কাজটি শেষ করতে পেরেছি। এই টিমের প্রতিভাবান তরুণরা সুনামের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন স্থানে পোষাপ্রাণীর কংকাল তৈরীতে অবদান রেখে সাড়া ফেলেছে। ভবিষ্যতে নতুন কংকাল সংযোজন করে ল্যাবকে সমৃদ্ধ করার এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

এনাটমি এন্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ তফাজ্জল হোসেন বলেন, বাঘের কংকালটি জ্ঞান অর্জনের অমূল্য ভান্ডার হয়ে থাকবে। এভাবেই পবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরী করবে।

কংকাল সন্নিবেশ দলে উক্ত অনুষদের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন বর্ষের তরুণ উদ্যমী শিক্ষার্থী নিরলস পরিশ্রম করেছেন। তার মধ্যে অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মোঃ জাফরুল হাসান শুভ বলেন, এনাটমি ল্যাবরেটরি ও কংকাল গঠনের প্রতি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই একটা ভালোবাসা কাজ করতো।কেননা, যেকোনো ধরনের প্রাণীর পাশাপাশি দুর্লভ বন্য প্রাণী ও তাদের কংকাল ভেটেরিনারি মেডিসিনের গবেষণা ও শিক্ষার অন্যতম কারিগরী উপকরণ হতে পারে।

কংকাল প্রস্তুতকরণ দলে বিশ্ববিদ্যালয়ের আরো একজন প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মোঃ তারিকুর রহমান তারেক বলেন, এনাটমি ল্যাব সমৃদ্ধ করার জন্য দুর্লভ বন্যপ্রাণী সংগ্রহ ও কংকাল সংযোজন কর্মকান্ডে বরাবরের মত অংশ নিয়ে নিজেদের একটা পরিতৃপ্তি কাজ করে।পবিপ্রবির এনাটমি ল্যাব হবে বন্য প্রাণির কংকাল গবেষণার অন্যতম তীর্থভূমি, এমনটাই প্রত্যাশা করছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক