ঢাকা , শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার – ৪

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি ।।
আপডেটঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার – ৪

 মোহাম্মদ দুদু মল্লিক  শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১১৯ বোতল মদ সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর)  দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার  রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তাদের অভিযান পরিচালনা করে  আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ সহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

অপর এক অভিযানে উপজেলার সদর বাজারের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম ওরফে রকি নামের এক কিশোরকে ১৯ বোতল মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে  মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের