ঢাকা , শুক্রবার , ২৬ জুন, ২০২৬, ১২ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালী ভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি ||
আপডেটঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে অর্জন “মহান বিজয়” স্মরণে এ দিবসটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসের কর্মসূচিতে আরো ছিল, সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ । এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমাজ, কর্মকর্তারাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই শুভক্ষণে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের। এর পাশাপাশি জুলাই-আগস্ট এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের যাদের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

সকাল সোয়া ৯ টায় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বেলা ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টায় বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের)।  বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয় প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয় দিবস উপলক্ষে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্পাসে দৃষ্টি নন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক