ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ঝিনাইগাতী আওয়ামীলীগ যে পথে হাঁটছে, বিএনপি সেই পথেই হাঁটছে

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর নিজ দলের মধ্যে গ্রুপিং লবিং করে যে পথে হাঁটছে সেই পথেই বিএনপি হাঁটছে। আওয়ামীলীগ ২০১৪ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র নিজ দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে মামলা মোকাদম্মায় জড়িয়ে গ্রুপিংয়ের চরম রুপ ধারণ করে দলের কর্মীদের রাজাকার, আলবদার, বিএনপি বলে ক্ষতি সাধিত করে একে অপরকে। ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে ঝিনাইগাতীর বিএনপির নেতাকর্মীরা একই সূত্রে রাজনীতি করে মাঠে থাকলেও দিন যত ঘনিয়ে আসছে ততই বিএনপির মধ্যে গ্রুপিং লক্ষ্য করা যাচ্ছে । পৃথক পৃথক ভাবে দলীয় কর্মসূচি পালন করতে রাজপথে দুইটি গ্রুপকেই দেখা যায়।

১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করে যাহারা পালিয়ে থেকেছে তারাও এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে । একজন আরেক জনকে নেতৃত্বের কারণে ঘায়েল করার জন্যে নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে । দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথী চৌধুরী, কাশেম টিভি, জনতার কন্ঠস্বর সহ নানা ভূয়া আইডি খুলে প্রভাবশালী বিএনপি নেতাদের নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট ও মিথ্যা নারী কেলাংকারি ঘটনাও লেখে নেতাদের হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে। এক গ্রুপ অন্য গ্রুপকে আওয়ামীলীগ, চাঁদাবাজ বলে নানা রকমের দোষারুপ করা হচ্ছে। ঝিনাইগাতীর বিএনপি সম্প্রতি জেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করলে নিজেদের মধ্যে আরও উত্তপ্ত হাওয়া বইতে শুরু করে । নতুন কমিটি গঠনকে সামনে রেখে স্ব-স্ব নেতাদের সমর্থকদের মধ্যে নেতৃত্ব নিয়ে তীব্র প্রতিক্রয়া সৃষ্টি ও সমালোচনার ঝড় উঠেছে । এদের রোষানলে রাষ্ট্রের চর্থ স্তম্ব গণমাধ্যমে জড়িত প্রগতিশীল সাংবাদিকরাও তাদের কথামতো নিউজ না লেখলে চলে হুমকি ধামকি ও সাংবাদিকের স্বাধীনতাকে হরণ করা সহ চলে নানা ষড়যন্ত্র । কমিটিকে সামনে রেখে রাজনীতি পরিবেশ অশান্তির বাতাশ বইলেও কমিটি অনুমোদন হয়ে গেলে পরিস্থিতি শান্ত ও অশান্ত হতে পারে বলে অনেক বিএনপির সমর্থকরা জানিয়েছেন । নাম না বলার সর্থে কয়েকজন ত্যাগী নেতারা জানান, বিএনপির খারাপ সময়ে যাহারা মাঠে ও রাজপথে ছিল তারা এখন নির্যাতিত হচ্ছে ।  ৫ই আগস্টের পর নাম সর্বস্ব হাইব্রিড বিএনপির আগমনে দলে অনেকের জায়গা হচ্ছে না বলে অনেক্ইে জানান । শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, স্থানীয় এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সসদ্য মাহমুদুল হক রুবেলের সাথে দলীয় কিছু সমর্থকদের মধ্যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে।

অপর দিকে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বহিস্কার প্রত্যাহারের জন্যে বিভিন্ন কর্মসূচি ইতি মধ্যে পালন করেছেন । এ  নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা চুলছেড়া বিশ্লেষন ঝিনাইগাতী বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে ।  ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও ছাত্র নেতা এবং বিএনপির সমর্থকরা বলছে মুখে ধানের শীষ,খালেদা জিয়া, তারেক জিয়া বলে মিছিল মিটিং হলেও কর্মীদের মধ্যে ব্যক্তির পক্ষ নিয়ে হিংসাত্মক মনোভাব বেড়েই চলছে । এ ব্যাপারে মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপি একটি বড় দল এগুলো কিছুটা থাকবে তাতে দলে কোন প্রভাব পড়বে না । আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল সমস্যা সমাধান করে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবে । কারণ আমাদের রাজনীতি কারো ব্যাক্তি স্বার্থ না দেখে  দলের ও দেশের জন্যে দেখতে হবে বলে জানান ।

সাধারণ কর্মীরা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে দলের প্রয়োজনে নেতৃত্বকে স্বাগত জানিয়ে নতুন ভাবে বাংলাদেশ গড়ার জন্যে আমাদের কাজ করতে হবে । স্বেরাচারী সরকারের দেখানো পথ থেকে সকলকে বাহির হতে হবে নচেৎ তাদেরকে চিহ্নিত করতে হবে । ঐক্যবদ্ধ হয়ে জনতার সামনে বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্যে সকল নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান রাখেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের