ঢাকা , রবিবার , ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ, ১৪৩৩

হরিজন সম্প্রদায়ের যুবকের হেলিকপ্টারে বরযাত্রা

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:৪৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম থেকে নববধূ সনিতা রানীকে (১৮) হেলিকপ্টারে করে নেত্রকোনা জেলায় উড়িয়ে নিয়ে গেল হরিজন সম্প্রদায়ের যুবক অপু বাঁশফোড়। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুধু তাই নয়, পুরো বিয়ের অনুষ্ঠান ভিডিও করা হয়েছে ড্রোন দিয়ে। এ ঘটনায় খুশি পুরো হরিজনপল্লি। বৃহত্তর রংপুর বিভাগে এ ধরনের ঘটনা আগে ঘটেনি বলে লোকজন আলোচনা করছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠ থেকে নববধূকে নিয়ে যাওয়ার সময় স্টেডিয়ামে ছিল উপচেপড়া মানুষের ভিড়। পুরো ঘটনা এক নজর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ভিড় জমান সেখানে।

হরিজন যুব সম্প্রদায় কমিটির সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোড় জানান, কুড়িগ্রাম এলজিইডি বস্তির হরিজন সম্প্রদায়ের অধিবাসী ভূট্টুলাল রবিদাসের তৃতীয় কন্যা সনিতা রানীর সঙ্গে নেত্রকোনা জেলার জয়নগর হাসপাতাল এলাকার মৃত দীলিপ বাঁশফোড়ের ছোট ছেলে অপু বাঁশফোড়ের বিয়ে সম্পন্ন হয় মঙ্গলবার রাত ২টার সময়। বুধবার সকালে সব কার্যক্রম শেষে দুপুর দেড়টার দিকে নববধূকে হেলিকপ্টারে করে নিয়ে যান বর অপু বাঁশফোড়।

ছেলের বোনের স্বামী কুড়িগ্রাম শহরের মজিদা কলেজ সংলগ্ন পুরাতন রেলস্টেশন বস্তির অধিবাসী কাঞ্চন বাঁশফোড় জানান, পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে বিয়েটা অনুষ্ঠিত হয়। ছেলে নেত্রকোনায় পাঠশালা ব্যান্ডে কাজ করে এবং একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সরকারি চাকরি করে।

এ ব্যাপারে অপু বাঁশফোড় জানান, আমার অনেক দিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে বউকে বাড়িতে নিয়ে আসব। এজন্য অনেক দিন থেকে অর্থ সংগ্রহ করে আসছি। আমার পরিবারও সহযোগিতা করেছে। ঘণ্টায় ৮০ হাজার টাকা করে ৩ ঘণ্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত