শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন “মহান মে দিবস”। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক আজকের এই দিন। ১৮৮৬ সালে আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে ‘পহেলা মে’ মাসকে মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং সরকারী ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশ সারা বিশ্বের ন্যায় জাতীয় ভাবে মহান মে দিবস পালন করে ।
এরই ধারাবাহিকতায় দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ” শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” কে সামনে রেখে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের আয়োজনে বুধবার ১মে ২০২৪ সকল শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শুরু হয় এবং জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া ।
বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন- আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে উৎকর্ষ সাধিত হয়েছে মানব সভ্যতার। মানবাধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্মনিবেদন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শ্রমজীবী মানুষের ভূমিকা অনন্য। বঙ্গবন্ধুর আহবানে এদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
ডিআইজি আরও বলেন- জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে দেশে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নানাবিধ কার্যক্রমের বাস্তবায়ন হচ্ছে। মে দিবসের চেতনায় দেশের শ্রমিক-মালিক ঐক্য জোরদার করে শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তথা উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো; এটাই হোক মে দিবসের অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম
অন্যান্য অতিথিরা হলেন,ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু,ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির মহাসচিব মোঃ মাহবুবুর রহমান, মহাসচিব ।
এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও কল-কারখানা মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ” মহান মে দিবস ” উপলক্ষ্যে
বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে গুরুত্বের সাথে দিনটি উৎযাপন করেছে।
মন্তব্য