ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের উদ্যোগে “আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে “আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের উদ্যোগে “আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ, ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
সভাপতিত্ব করেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের প্রধান মোহাম্মদ আলমগীর কবির।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকান্ড ও ভূমিকম্প সচেতনামূলক মহড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী সহ নানান শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মন্তব্য