ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার খাঁজা গেস্ট হাউজে ৫ লাখ টাকা চাঁদা দাবী ও চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া অভিযোগে একাধিক মামলার আসামী মুসলিম উদ্দিন তুষার (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজি ঘটনায় জড়িত থাকার অপরাধে কোতোয়ালী মডেল থানার ১নং ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তুষার কে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানাযায়, ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার খাঁজা গেস্ট হাউজে ৫ লাখ টাকা চাঁদা দাবী ও চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি বিষয়ে ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দিন কে জানালে তিনি দ্রুত গ্রেফতার করতে সক্ষম হন ।
পুলিশ আরও জানান, তুষারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ছিনতাইকারী ও চাঁদাবাজি ঘটনায় একাধিক মামলার রয়েছে।
গ্রেফতারকৃত আসামি নগরীর পুরোহিত পাড়া (১৬ নং ওয়ার্ড) এলাকার হেলাল উদ্দিন এর ছেলে বলে ওসি মহিউদ্দিন জানান ।
মন্তব্য