ঢাকা , বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

“পারলে তারা গণমাধ্যমেরও কবর রচনা করতে চান”

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪, ২:০১ পূর্বাহ্ণ

—— সাইদুর রহমান রিমন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী  মামলার ঘোষণা দিতেই মুখ খুলেলেন তিনি, তড়িঘড়ি নিজের বক্তব্য দেয়ার কথাও অস্বীকার করলেন।

এরপর থেকেই ‘সাংবাদিক বিরোধী অপপ্রচারকারীরা’ ভিডিও ক্লিপ খুঁজে বেড়াচ্ছেন। খুঁজছেন লাকীর সাংবাদিক কেনা সংক্রান্ত সেই বক্তব্যের ক্লিপ। কারণ, আদৌ লাকী বড় বড় সাংবাদিকদের টাকা দিয়ে কেনার কথা বলেছিলেন কিনা- সে ব্যাপারে নিশ্চিত না হয়েই ভণ্ডরা গোটা সাংবাদিক সমাজকে হেয় করার অপকর্মে নেমে পড়েছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টাকা নেওয়া সাংবাদিকদের সম্ভাব্য তালিকা তৈরির উদ্যোগ নিতেও দ্বিধা করেননি।

আসলে সাংবাদিক পরিচয়েই সাংবাদিকতাকে বিতর্কিত করে জঘণ্য ভাষায় বক্তব্য মন্তব্য প্রদানের খুব বাজে প্রবণতা ছড়িয়ে আছে। সাংবাদিকদের খাটো করে বক্তব্য, মন্তব্য দিতে পারলেই নিজেকে খুব যোগ্যতাসম্পন্ন উচু কাতারের লোক বলে ভাবেন। পেশার মর্যাদাকে ডুবিয়ে উদার আলোচক সাজতে চান। মাত্র ৮/১০ বছর আগেও গোটা পেশা তুলে যা খুশি বলার পরিবেশ ছিল না বললেই চলে। পেশাদারিত্বের ভুল ত্রুটি নিয়ে সাংবাদিকরা একান্ত বৈঠক বা আড্ডাতেই আলোচনা সমালোচনা করতেন।

অনেকের অস্থি-মজ্জা-রক্তের সঙ্গে মিশে আছে সাংবাদিকতা। তাদের কেউ কেউ নানা ঘাত প্রতিঘাত আর ধারাবাহিক বঞ্চণার মুখে পেশা থেকে বিদায় নিতে চান, কিন্তু বার কয়েক চেষ্টা করেও সাংবাদিকতাকে গুডবাই জানাতে পারেননি। নিষিদ্ধ নেশার মতো এ পেশাকেই আঁকড়ে ধরে পড়ে আছেন। ইদানিং শ্রদ্ধাভাজন সেই কলমযোদ্ধা বন্ধুদেরও দেখি, সুযোগ পেলেই সাংবাদিক ও সাংবাদিকতার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ছাড়েন। সাধ্যে কুলোলে গণমাধ্যমেরও কবর রচনা করে ফেলেন।

এই কষ্ট যন্ত্রণাতেই বোধহয় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন, ‘সাংবাদিকরাই কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারে।’

একটা শ্রেণী সাংবাদিক পরিচয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খুলে, সেই সুবাদে গণমাধ্যম ও সাংবাদিক সম্পর্কিত গ্রুপগুলোতে ঢালাওভাবে সংযুক্ত হয়। রাত-দিনের সিংহভাগ সময় তারা গ্রুপগুলোতে বিচরণও করে থাকে। গত কিছুদিন তাদের টাইম লাইন ও গ্রুপসমূহে দেয়া পোস্ট ও মন্তব্যগুলো পর্যবেক্ষণ করে সবচেয়ে বেশি সাংবাদিক বিদ্বেষী কথাবার্তা দেখা যায়।

মিডিয়া নামের বেশ কিছু গ্রুপও সাংবাদিক বিদ্বেষী বক্তব্য-মন্তব্য ও সাংবাদিকদের বিতর্কিত করার হাতিয়ার হয়ে উঠছে। সাংবাদিক পরিচয়ধারীরা যখন গোটা সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করে, বাজারদরের মতো সব সাংবাদিককে ১০০ টাকার পণ্য ভাবে, সবাই বিক্রি হয় ভাবে- তখন তাদের পরিচয়ের গন্ডি নিয়ে প্রশ্ন জাগে মনে। কারণ, তাদের বিচরণ করা গন্ডির কথিত সাংবাদিকরা হয়তো ১০০/৫০০ টাকায় অহরহ বিক্রি হয়।

তবে আমাদের চেনাজানা অনেক অর্থ কষ্টে থাকা সাংবাদিককেও রাজউকের কয়েক কোটি টাকার প্লট অফার হাসিমুখে প্রত্যাখ্যান করতে দেখেছি। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি দপ্তরের কর্তা ব্যক্তির পাঠানো মাসিক ত্রিশ হাজার টাকার খামটাও যত্ন করে ওই অফিসে গিয়ে ফেরত দেয়া সাংবাদিকও আমাদেরই সহকর্মি। সাংবাদিকতায় এমন গৌরব করার মতো হাজারো নজির রয়েছে।

লায়লা লাকী নাকি সাংবাদিক কিনে ফেলেছে? এরপরেও মতিউর গংদের নিউজ কারা করছে? জ্বীন, ভূতে? কেউ কেউ বলেন, ক্ষমতার কাঠামো থেকে ছিটকে পড়লে, দাপুটে কর্তারা অবসরে গেলেই কেবল নিউজ হয়? গত দেড় মাসে “ক্ষমতায় আসীন” অর্ধ শতাধিক কর্মকর্তার দুর্নীতি লুটপাটের কাহিনী প্রকাশ হয়েছে মিডিয়ায়। একটু চোখ কান খোলা রাখলেই তা দেখতে পাওয়ার কথা। দুই-চার জন সাংবাদিক বা গণমাধ্যম মালিক কোনো লুটেরার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেও অন্য দশটা মিডিয়া তো তাদের ছাড় দেয়নি।

তারপরও গোটা সাংবাদিক সমাজের গায়ে ব্যর্থতা, দুর্ণাম, বদনামের কালিমা লেপনের আগে সাংবাদিক হিসেবে নিজের অপারগতার কারণটি তুলে ধরা উচিত। সেই ব্যর্থতার কারণ থেকে আমার মতো আধা দক্ষরা কিছু না কিছু শিখতে পারবে। কিন্তু নিজের অপারগতা চিহ্নিত করার যোগ্যতা এদের আছে কিনা এটাই তো প্রশ্ন।

তারা একবারও ভাবেন না- লায়লা লাকীর মতো লুটপাট সহযোগীরা যা খুশি বলতেই পারে, তাদের শব্দ চয়নের ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নেই। তাই বলে তার সুরে সুর মিলিয়ে একজন সাংবাদিক যা খুশি লিখতে পারেন কি? ইচ্ছে হলেই কি কারো পক্ষাবলম্বন করতে পারেন? সাংবাদিকের জন্য নানারকম দায়বদ্ধতার গেট পার হতে হয়। শুধুই অনুমান আর ধারণামূলক বিশ্বাস থেকে কোনো খোঁজ খবর, প্রমাণ ছাড়াই একজন সাংবাদিকের যথেচ্ছা অভিমত প্রকাশ করাটাও অন্যায়।
সাংবাদিকদের বিতর্কিত করা, গণমাধ্যম বিরোধী কুৎসা রটানোসহ লুটেরা গোষ্ঠীর সব অপকৌশলের পেছনেই একশ্রেণীর সাংবাদিকের বেশ সমর্থন থাকে। না পাওয়ার বেদনা, হতাশা, কিছু করতে না পারার ব্যর্থতায় সৃষ্ট প্রতিহিংসার নির্মম শিকার হয় তারই সহকর্মী, এমনকি গোটা পেশাটাও। পেশায় কিছু খারাপ লোকের অনুপ্রবেশ রয়েছে ঠিক, তাই বলে তারাই সাংবাদিকতার সবকিছু নয়।
বলতে দ্বিধা নেই যে, ‘সমাজ ও রাষ্ট্রের সব জায়গা যদি ঘুণে ধরে তা থেকে সাংবাদিকতা মুক্ত থাকবে কিভাবে? এরমধ্যেও যারা সৎ সাংবাদিকতা করেন, সাংবাদিকতার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করেন তাদের প্রতি শ্রদ্ধা রাখতেই হবে। এ কারণে একচেটিয়া সবাইকে দোষারোপ করলে সেই শ্রদ্ধাভাজনদের প্রতি অবিচার হয়ে যায়।’

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা