ময়মনসিংহে ফুটবল ক্রীড়া সংস্থার আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ এর শুভ উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছে আজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিমিয়ার ডিভিশন ফুটবললীগ’র শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রিমিয়ার ডিভিশন ফুটবললীগ কমিটর চেয়ারম্যান মোঃ এনামুল হক আকন্দ লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ার আজিজ টুটুল, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রব আকন্দ রতন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম।
আরও উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাক্তন খেলোয়াড়বৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ক্রীড়া সংগঠকবৃন্দ।
ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২৬-২০২৭ উদ্বোধনীয় খেলায় অংশগ্রহণ করেন, আল হেলাল ক্রীড়া চক্র বনাম বাগানবাড়ি স্পোটিংস ক্লাব। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হয়।
মন্তব্য