ঢাকা , সোমবার , ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

সরকার পতন-মামলা-সিরিজ জয় : অবশেষে মুখ খুললেন সাকিব

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নিশ্চুপ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকার পতনের পর তার নামে হত্যা মামলা করা হয়। যখন তার নামে মামলা হয় তখন তিনি পাকিস্তানের বিপক্ষে ২২ গজে ছিলেন। তা নিয়ে একটি শব্দও বলেননি সাকিব।

তবে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুললেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলা ও ইংরেজিতে লেখা ‘আলহামদুলিল্লাহ’ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব।

দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের। ক্রিকেট পাগল জাতির হৃদয়ের কতটা জুড়ে আছেন দেশসেরা এই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিলেন সাকিবের পোস্টে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে মিরাজের সঙ্গে বল হাতে ঘূর্ণিঝড় তোলেন সাকিব।

যদিও প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রানই করতে পেরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে অপরাজিত ২১ রান। তবে এ ইনিংস তার কাছে বিশেষ কেননা দলের উইনিং রানটিই এসেছিল হত্যা মামলার আসামি সাকিবের ব্যাট থেকেই। যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ছক্কায় স্মরণীয় হয়ে আছেন এমএস ধোনি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা