ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ফুলবাড়ীতে শহীদ জামায়াত শিবির কর্মীদের স্মরণে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর থেকে অমর গুপ্ত  ||
আপডেটঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:০৬ পূর্বাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠা আক্রমণে শহীদ জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে জামায়াতে ইসলামী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর সমাবেশ ও দোয়া মাফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাবিবুর রহমান। উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারী মোঃ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার নায়েবে আমীর মহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, দিনাজপুর জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদে সম্ভাব্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, জেলা ইউনিট সদস্য মাওলানা জয়নাল আবেদিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার আমীরগণ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঙ্গার পানি চুক্তির নামে ফারাক্কা মাধ্যমে পদ্মা নদীর পানি ভারতের হাতে তুলে দিয়েছে, চট্টগ্রামের শান্তি চুক্তির নামে দেশের এক তৃতীয়াংশ পাহাড়িদের হাতে দিয়ে সেখানে শান্তির নামে অশান্তি শুরু হয়েছে। করিডোর, সমুদ্রবন্দর ভারতের হাতে দেশকে তুলে দিয়ে দেশকে নিরাপত্তাহীনতায় ফেলেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মেগাপ্রকল্পের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। অনিয়ম-দুর্নীতি ও অন্যায়কারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সমাজ থেকে অন্যায় দুর্নীতি বিদায় না নিলে এই স্বাধীনতার কোন মূল্য নেই।

তিনি আরও বলেন, ভারতের তাবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে ভারতের তাবেদারী করতে গিয়ে দেশের অর্ধেক অংশ ভারতের হাতে তুলে দিয়েছে, এখন ঐক্যবদ্ধ ভাবে দেশকে উদ্ধার করতে হবে। এ জন্য তিনি দেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে কাজ করার আহবান জানান।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে লগি-বৈঠা দিয়ে হত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

তিনি সভায় দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য পদপ্রার্থী দিনাজপুর জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে সমাবেশে পরিচয় করে দেন।

সমাবেশ শেষে শহীদদের বিদেহী আত্মার মাহফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা