ঢাকা , বুধবার , ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

নির্দোষ কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না : এস.পি দিনাজপুর

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেছেন, মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার হবে। বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ। আমি যতদিন দিনাজপুরে থাকবো, এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না। ফুলবাড়ীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সর্বস্তরের শ্রেণি ও পেশার মানুষের মতামত ও সমস্যা নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

দুপুর ১২টায় ফুলবাড়ী থানা চত্বরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুর এর সভাপতিত্বে এবং পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আলম মামুনের সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ফুলবাড়ীর সার্বিক বিষয় তুলে ধরে মতামত রাখেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত