ঢাকা , শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে শেরপুর জেলা আ’লীগ সহ-সভাপতি সহ গ্রেপ্তার-১৩

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে নাশকতা, মাদক ও চুরি মামলার আসামীসহ পৃথক অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেপ্তার হয়।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে নাশকতা, মাদক ও চুরি মামলার আসামীসহ পৃথক অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেন।

১নং পুলিশ ফাঁড়ি ইন-চার্জ পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী আলহাজ্ব আব্দুস সবুর (৬১) (১১নং ইউপি চেয়ারম্যান, না্লিতাবাড়ী, শেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং- খরকান্দা, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর’কে কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে দ্রুত বিচার মামলার আসামী ১/ মোঃ. অনিক হাসান (২৮), পিতা-আমান মিয়া, সাং- ৪/২, কাশর (তিনকোনা পুকুরপাড়), ২/ মো. মৃদুল ইসলাম (২১), পিতা-মৃত- নজরুল ইসলাম, সাং- কাচিঝুলি গোলাপজান রোড, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোঃ. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি  মামলার আসামী মোঃ. সাহেদ আলী (২২), পিতা-মো. লিয়াকত আলী, সাং- বোররচর বনপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ মুমিনুল(৩৫) পিতামৃত-আব্দুল সামাদ, সাং- রুপচন্দ্রপুর, থানা- তারাকান্দা, ২/ মোঃ সাদ্দাম হোসেন (৩০) পিতা-মো. জয়নুদ্দিন, সাং- চর গোবাদিয়া, থানা- কোতোয়ালী মডেল, উভয় জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীদ্বয়ের নিকট হইতে  ১০ (দশ) বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।

এসআই মো. গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আবুল কাশেম (৬৫), পিতা-মৃত আঃ হামিদ, গ্রাম- বাঁশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী মডেল জেলা ময়মনসিংহকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীর নিকট থেকে ৩০(ত্রিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেন।

এসআই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম @ শাহান (৬২), (সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ), পিতা-মৃত নূরুল ইসলাম ভূঁইয়া, মাতা- আম্বিয়া খাতুন, সাং- চারিআনিপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ অর্ণব (২২), পিতা- শাকিল আহম্মেদ দিপু, সাং- কেবি ইসমাইল রোড, বুড়াপীরের মাজারের বিপরীতে, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এছাড়াও এসআই মো. জাহিদুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই মো. জাবির হোসেন খান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সাইফুল ইসলাম@রিপন (৪৪), পিতা-মৃত- বাচ্চু মিয়া, সাং- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ মো. জয়নাল (৩২), পিতা- কামরুল ইসলাম, সাং- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ) , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। ৩/ মো. অহিদ (২৪), পিতা- আলম, সাং- কৃষ্টপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৪/ সেতু (৩২), পিতা- আহম্মদ আলী, গ্রাম- পাটগুদাম রোড (পাটগুদাম বিহারী ক্যাম্প), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।

সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সকল  আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা