ঢাকা , শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩

চোর-ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই : আফজাল হোসেন

বিনোদন ডেস্ক ||
আপডেটঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

এবারের ঈদ’কে সামনে রেখে ফারিয়া হোসেনের লেখা ‘দেয়ালের অন্তরালে’ নাটকটি নির্মাণ করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। আর বরাবরের মতো ঈদের বিশেষ এই নাটকে অভিনয় করেছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা তার কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে প্রায়ই তিনি লেখালেখি করেন ফেসবুকে। সেই ধারাবাহিকতায় এবারও একটি পোস্ট ফেসবুকে দেখা গেল। যেখানে আফজাল হোসেন লিখেছেন—চোর-ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই।

গতকাল শনিবার (৮-মার্চ) সামাজিক মাধ্যমে পোস্ট করে আফজাল হোসেন আরও লিখেছেন— আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি। সবই বিক্রয়যোগ্য। পয়সা দরকার, বাহবা মেলা দরকার। এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক, অস্বাভাবিক, সুস্থ বা অসুস্থ কারা বোঝা এখন মুশকিল।
এ চিরসবুজখ্যাত অভিনেতা বলেন, একই গ্লাসে ভালো আর মন্দ ঢেলে ঝাঁকিয়ে শরবত বানিয়ে বাজারজাত করা চলছে সগৌরবে। পান করে কেউ বমি করলে দোষের। বাহবা দেওয়া আর বাহবা পেতে চাওয়াদের ও যা খুশি তাই করে, বলে জাতে উঠতে চাওয়াদের সংখ্যা বাড়ছে এবং বেড়েই চলেছে।
আফজাল হোসেন বলেন, অসভ্যতার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রেয়তর ভাবা হয়। চোর, ডাকাত, মূর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে কৃতার্থ হয়েছে- একসময় সে মানসিকতায় অসভ্যের গলায় মালা তো উঠবেই, মিছিল তো হবেই অসভ্যতার পক্ষে।
এ অভিনেতা আরও লিখেছেন— কে প্রশ্ন করবে, এর শেষ কোথায়? প্রশ্ন করাও দোষের কিনা ভেবে দেখতে হয়। মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই সব কিছুর শেষ হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা