ঢাকা , বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-১৬ টাকা

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রকার ভেদে কেজিতে ১৫ থেকে ১৬ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।স্থানীয় পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের আশানুরূপ উৎপাদন ও ফলন ভালো হওয়ায় দাম কমে এসেছে স্থানীয় হাটবাজারে।

রোববার (৯-মার্চ) সকাল ১১ টার দিকে পাইকারী  ও খুচরা সবজি বাজারে গিয়ে দেখা যায়, রমজান মাস শুরুর দিকে স্থানীয় হাটবাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।

পেঁয়াজ কিনতে আসা শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, প্রতি বছর রমজান শুরুতে অন্যান্য পণ্যের সাথে পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু এ বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির চেয়ে কমে এসেছে। এতে নি¤œ আয়ের মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।

ফুলবাড়ী পৌরশহরের ডুঙ্গি হোটেলের স্বত্বাধিকারী উজ্জ্বল মোহন্ত বলেন, রমজান মাসে ইফতার তৈরিতে পেঁয়াজের বেশি প্রয়োজন হয়। এজন্য দামও বেড়ে যায়। কিন্তু এ বছর দাম কমে এসেছে। এতে করে  ভালো মানের ইফতার সামগ্রী তৈরি এবং বিক্রি করা যাচ্ছে।

ফুলবাড়ী পৌরশহরের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী অজয় দত্ত, সামসুল হক ও কালু কান্ত দত্ত বলেন, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ পাইকারি দামে কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে দাম কমে এসেছে। দাম কমে আসায় বেচাবিক্রি বেড়ে গেছে কয়েকগুণ বেশি। এতে লাভ হচ্ছে আশানুরূপ। চলতি পেঁয়াজ চাষ মৌসুমে দেশের পেঁয়াজ উৎপাদিত অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় স্থানীয় হাটবাজারে দাম কমে এসেছে। এসে স্বস্তি ফিরেছে নিন্ম আয়ের মানুষের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা