ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে মাদক চুরি ও দস্যুতার অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী পুলিশ

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরী ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অব্যাহত অভিযানে মাদক, চুরি ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান বলেন, পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশনায় নিয়মিত অভিযান বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১/ শাহাদাৎ হোসেন বাবু, পিতা-মৃত: ইউনুছ আলী, ২/ রাহাত হোসেন রবিন (১৯), পিতা মো. শামীম মিয়া, ৩/ সিফাত হোসেন (পলাশ), পিতা- আহাম্মদ আলী, সর্ব সাং- চকছত্রপুর, পোঃ বাকৃবি, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মো. বিল্লাল হোসেন, পিতা-মৃত: আছর আলী, সাং- গোহাইলকান্দি মীরবাড়ী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীর নিকট থেকে ২৮ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে। এসআই মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা মামলার আসামী ১/ মো. আবু সাঈদ মিয়া, পিতা- আবুল কাশেম, সাং-কাঠগোলা বাজার (মাদ্রাসার পাশে পাগলা কাশেমের বাড়ী), ২/ বাপ্পা আলী, পিতা- সাকির আলী, সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, ৩/ জাহিদ, পিতা- নূর মোহাম্মদ, সাং- ভাটি কাশর, সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১/ মো. রিংকু মনি, পিতা- মিরাজ আলী, সাং- আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়,  থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মো. সাদেক শাকিল (ছাত্রলীগ সমর্থক), পিতা- মো. নজরুল ইসলাম, সাং-দিঘারকান্দা, ২/ মো. বাকির হোসেন নয়ন (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত মোজাফ্র হোসেন, সাং-৫নং লিচু বাগান আকুয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে অত্র থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এছাড়াও এসআই কুমোদলাল দাস, এসআই রিপন চন্দ্র সরকার, এসআই মাকসুমুল হাসান খালিদ, এএসআই মনোয়ার হোসেন এবং এএসআই মাহমুদুল হাসান জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেন।

পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ রিফাত, পিতা-সাইদুল ইসলাম, গ্রাম- আকুয়া (আকুয়া ডন মোড়) , থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ, ২/ আলমগীর হোসেন, পিতা- আ: মোতালেব, সাং- সানকিপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, ৩/ রেখা চৌহান, স্বামী: অশোক কুমার চৌহান, সাং ২১/১, ইটাখলা রোড, কাচিঝুলি, পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ, ৪/ শেখ ফালাহ , পিতা-জনাব আলী, গ্রাম- চুরখাই, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।

পৃথক অপরাধে গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা