ঢাকা , বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

দুমকি উপজেলার পাংগাশিয়ায় স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি ||
আপডেটঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকি উপজেলায় স্কুল শিক্ষক কর্তৃক জনৈক গৃহবধুকে শ্লীলতাহানির ঘটনায় দুমকি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানাযায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় (১৭ মার্চ) রাত নয়টায় দুমকি থানায় ভুক্তভোগী নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুদি কারবারি বশির উদ্দিন খোকন পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং পাশ্বর্বতী  গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাগেছে, গত শনিবার (১৫-মার্চ) দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে ভুক্তভোগীর বাসায় সুদে লগ্নিকৃত পাওনা টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী আল আমীন বাড়িতে নাই বলে জানান গৃহবধু এবং তার স্বামী বাসায় আসলে টাকার ব্যাপারে তাকে জানাবেন বলে জানিয়ে দেন। এদিকে স্বামী বাসায় নাই জেনে গৃহবধুর কাছে প্রথমে পানি চান এবং পানি খাওয়া হলে গৃহবধুর হাত ধরে টানাটানি শুরু করেন শিক্ষক বশির উদ্দিন খোকন। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এসময় বাসার সামনের দরজা খুলে তাৎক্ষণিক পালিয়ে যান লম্পট বশির উদ্দিন খোকন। সেদিনই শিক্ষক বশির উদ্দিন খোকনের বউ নেহারকে পুরো বিষয়টি জানান শ্লীলতাহানির শিকার গৃহবধুর স্বামী। আর তাতেই উল্টো হুমকি দেন নেহার। এছাড়া সোমবার দুপুরে ভুক্তভোগী গৃহবধু জানান, তাকে ও তার স্বামীকে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকা যেতে বলেন শিক্ষক বশির উদ্দিন খোকন। আর যাওয়ার জন্য তাদের পাচ হাজার টাকাও দিতে চান তিনি।

ভুক্তভোগী গৃহবধুর স্বামী জানান, লম্পট বশির উদ্দিন খোকনের থেকে ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং মাসে তার সুদও দিচ্ছি। কিন্তু তাই বলে আমার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি এর কঠিন বিচার চাই।

অভিযোগের বিষয়ে বশির উদ্দিন খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের বাসায় গিয়েছি শুধু পাওনা টাকা চাইতে। কিন্তু তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এবিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক