ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

শেরপুরে নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর থেকে জিএইচ হান্নান ||
আপডেটঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ১৩ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে মাহবুবুর রহমান ওরফে আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

নিহত সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জনৈক লেবু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান আকন্দ পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিল। সে গত ১১ এপ্রিল শুক্রবার তার বাড়ি থেকে বের হওয়ার পর আর রাতে বাড়িতে ফিরেনি এবং নিখোঁজ থাকে। রোববার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আঃ খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে। পরে তার লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান ওরফে আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা