ঢাকা , সোমবার , ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহ সদরে গণ অধিকার পরিষদ এর প্রার্থী সারোয়ার সরকার জনগনের দৃষ্টি কেড়েছে

তানিয়া সুলতানা কুসুম ||
আপডেটঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে ময়মনসিংহ সদর আসনে গন অধিকার পরিষদের প্রার্থী সারোয়ার সরকার ভোটের মাঠে তরুণ প্রজন্মের কাছে আলোচনায় স্থান করে নিয়েছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে বিএ অনার্স এবং আইন বিদ্যায় এল এল বি ডিগ্রি অর্জন করা সারোয়ার সরকার কয়েকটি দিকে অন্যান্য প্রার্থীর চেয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ময়মনসিংহ সদরের চরাঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।  পরিবারিক সুত্রে আত্মীয়-স্বজন গোটা সদরেই জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় জনগনের মাঝে আলাদা অধিপত্যে আধিপত্য বিস্তার করতে সক্ষমতা অর্জন করেছেন। চরাঞ্চলের সাতটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে তার জন্ম নেওয়া তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে উঠার ফলে চরাঞ্চলের সাতটি ইউনিয়নের মানুষের পরম আপনজন যা আগামী সংসদ নির্বাচনে একটি ব্যাপক প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন।
ময়মনসিংহ সদরের গুরুত্বপূর্ণ স্থান ময়মনসিংহ জিরো পয়েন্টে সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংলগ্ন রয়েছে তার ব্যবসায়ীক চেম্বার। তিনি দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে , প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় তার ব্যক্তিগত পদচারণায় ব্যপক জন-সম্পৃক্ততা গড়ে তোলেছেন।
পরিচিত এবং শুভাকাঙ্খী অনেকই বিশ্বাস করেন, আগামী সংসদ নির্বাচনে ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি ভি পি নুরুল হক নুরের বার্তা সাধারণ জনগণ সুন্দরভাবে গ্রহণ করছে। এতে প্রার্থী ও দলের এক চমৎকার দৃষ্টি আকর্ষণ হয়েছে সাধারণ মানুষের মাঝে।

গন অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক যা পূর্ব থেকেই সদর আসনে ব্যাপক পরিচিত ও গণমানুষের মার্কা হিসেবে প্রতিষ্ঠিত । ময়মনসিংহ সদরের অফিস আদালত পাড়া মহল্লার সাথে সারোয়ার সরকার পূর্ব থেকেই ব্যাপকভাবে পরিচিত। সারোয়ার সরকার এঅঞ্চলের মানুষের সাথে খেলাধুলা, শিল্প সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সে পূর্ব থেকেই সম্পৃক্ত । তিনি ব্যক্তিগতভাবেও বিভিন্ন মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সামাজিক অবস্থান সৃষ্টির পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছেন।

এবিষয়ে তার এলাকায় গিয়ে জানা যায়, সামাজিকতায় অর্থাৎ বিভিন্ন দেন-দরবার ও আচার অনুষ্ঠানে সে তার যোগ্যতায় তার পিতা ও দাদার মত অনেক সুনাম কুড়িয়েছেন। তিনি এলাকায় শিক্ষিত ,সজ্জন ,ভালো মানুষ ও শিক্ষানুরাগী হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং ধর্মের প্রতি অতল শ্রদ্ধা রেখে বিনয়ী ব্যবহারে সকলের মন কেড়েছে ইতিমধ্যেই।  এক কথায় এই সদর আসনের সর্বস্তরের জনগণ তার মাঝে আগামী নেতৃত্ব প্রত্যাশা করছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা