ঢাকা , শনিবার , ৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক, ১৪৩৩

গৌরীপুরে অগ্নিসংযোগস্থল পরিদর্শন করলেন এসপি 

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল
আপডেটঃ বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে খুন ও অর্ধশতাধিক বাড়ী-ঘরে অগ্নি সংযোগের ঘটনাস্থল ২২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, আমার ১৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি, এইটা ন্যাক্কার জনক ঘটনা।  এখানে আমার একাধিক টিম কাজ করছে কারা কারা জড়িত বা জড়িত রয়েছে সব আমি জানি। কোন তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না। হত্যার ঘটনায় মামলা হয়েছে যেমন, তেমনি অগ্নি কান্ডের ঘটনায়ও মামলা হবে। কোন ঘটনা ঘটার পরে আইনের আশ্রয় না নিয়ে কারো ইন্ধনে আইন নিজের হাতে তুলে নেয়া হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। আমি ওসিকে বলে দিয়েছি কঠিন ব্যবস্থা গ্রহন করার  জন্য।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারমান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর থানার  অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে ১৯ ফেবব্রুয়ারী (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১১টায় সাজ্জাদুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অর্ধশতাধিক বাড়ীঘরে অগ্নি সংযোগ করে। হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২০ ফেব্রুয়ারী গৌরীপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী গৌরীপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল