ঢাকা , রবিবার , ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা সত্বেও বহুতল ভবন নির্মাণের অভিযোগ

তসলিম সরকার, ময়মনসিংহ।।
আপডেটঃ বুধবার, ৩ মে, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীর বড় বাজারে পুরাতন কারুকার্য পূর্ণ সুন্দর একটি বাড়ি। ময়মনসিংহ শহরস্থ ৩/১ ও ৩নং হোল্ডিং বড় বাজার আনন্দ মোহন এ্যাভিনিউ রোড ৪১.২৮ শতাংশ ভূমির মধ্যে বহু পুরাতন স্থাপিত ঘর-বাড়ী ভাঙ্গিয়া নতুন বহুতল ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে।

যে বাড়িটি ছিল রাজ প্রাসাদের মতো। সেই বাড়িটিতে ছিলনা কোন মন্দির তবুও মন্দিরের নাম ধারণ করে বহুতল ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।

আদালতের নিষেধাজ্ঞা না মেনে তারা পুরাতন কারুকার্য পূর্ণ সুন্দর বাড়িটি ভেঙ্গে ইট, সুরকিসহ মালামাল লুটপাট করে নিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বুনেছে একটি চক্র।

এমন অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও কিছু স্থানীয় লোকজনের সাক্ষাৎকারে জানা গেছে, এরা ভূমিদস্যু, পুরাতন বাড়িটির ভিতরে যে সকল লোকজনের বসবাস মনে হয় এরা ময়মনসিংহের স্থানীয় কোন লোকজন নয়। এরা বহিরাগত লোক কেউ বলছে এরা আমাদের দেশরই না। কিন্তু ভিতরে ঢুকে সাক্ষাৎকার নিলে তারা বলে আমরা সিলেট থেকে এসেছি।

এ দিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিসি ক্যামেরা বসিয়ে রাতের অন্ধকারে বহুতল ভবন এর কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অর্পিত সম্পত্তি প্রত্যয়ন ট্রাইবুনাল আদালতে দায়েরকৃত ৭২৬৬/১৩ অর্পিত মোকাদ্দমার একজন আমমোক্তার নামা বাদী ময়মনসিংহ নগরীর ৯২/এফ, বাঘমারা এলাকার মৃত কাসেম আলীর পুত্র হাসমত আলী।

এ বিষয়ে বাদী হাসমত আলী বলেন, দীর্ঘ ১১ বছর  যাবৎ উক্ত মোকাদ্দমা পরিচালনা করিয়া আসছি। আমার দায়ের করা মোকাদ্দমা চলমান অবস্থায় মোকাদ্দমার তফসিল বর্ণিত ভূমিতে অবৈধ লীজ ধারীগণ লীজ কর্তৃপক্ষের অনুমতিহীন অর্পিত নালিশী ভূমিতে ময়মনসিংহ শহরস্থ ৩/১ ও ৩নং হোল্ডিং বড় বাজার আনন্দ মোহন এ্যাভিনিউ রোড ৪১.২৮ শতাংশ ভূমির মধ্যে আমাদের বহু পুরাতন স্থাপিত ঘর-বাড়ী ভাঙ্গিয়া নতুন বহুতল ভবন নির্মাণ কাজ করিতেছে।

উক্ত বিষয় নিয়ে আমি ২৮/০২/২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করি। সাথে সাথে ০২/০৩/২০২৩ তারিখ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি (জিডি) সাধারণ ডায়েরি করি। যার জিডি নং ২৮৩।

বাদী হাসমত আলী আরো বলেন, আমি আদালতে নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করিলে বাদী/বিবাদীর উকিলের মাধ্যমে যুক্তিতর্ক শুনাইলে আদালত উক্ত মোকদ্দমায় সকল দিক বিবেচনা করে ০৯/০৩/২০২৩ তারিখ মোকদ্দমায় চলমান অবস্থায় সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করার জন্য অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়। সদর এসিল্যান্ড এর নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের একটি টিম নির্মাণকারীদের সতর্ক করেছেন বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত