ঢাকা , রবিবার , ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

কোতোয়ালির ফাঁড়ির ইনচার্জ দেবাশীষের যোগদানে আইন শৃংখলা নিয়ন্ত্রণে সুফল ভোগ করছে জনগণ

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।।
আপডেটঃ শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অন্তর্গত ১নং ফাঁড়ি এলাকার গাঙ্গিনারপাড় বাঘমারা, কৃষ্টপুর, পুরোহিতপাড়া, বলাশপুর, কালিবাড়ি, র‍্যালীর মোড়, ভাটিকাশর ও কেওয়াটখালী আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়কে যানজটমুক্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ শুরু করেছেন নবাগত ইনচার্জ দেবাশীষ সাহা। এতে জনসাধারণ সুফল ভোগ করবে বলে আশা করা যাচ্ছে।

তিনি প্রতিনিয়ত গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত এবং দূর্গাবাড়ি রাস্তা দখলে নিয়ে অসাধু হকার শ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাত বসিয়ে ব্যবসা গড়ে তুলে। এতে যাটজট মারাত্বক আকার ধারণ করে। ফাড়ির ইনচার্জ দেবাশীষ সাহা চৌকস পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে ফুটপাত উচ্ছেদসহ যানজট নিরসনে কঠোর ভুমিকা রেখে চলছেন। তাঁর সার্বক্ষণিক চেষ্টায় পুলিশ দল ফুটপাত উচ্ছেদ করে যানজটমুক্ত নিরাপদ নগরী উপহার দিয়ে যাচ্ছেন ময়মনসিংহবাসীকে।

এছাড়া ফাঁড়ি এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে টানা কয়েকদিন ধরে রাত্রকালীন টহল জোরদার করা হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সাহা বলেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ফাঁড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে বাড়তি নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাত্রিকালীন টহল জোরদার এবং মোটর সাইকেলে ডিউটি কার্যক্রম শুরু করা হয়েছে। ফাঁড়ি এলাকায় টহলকারী পুলিশ দল পালাক্রমে টহল দিচ্ছে।

বিশেষ করে বাঘমারা, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, বলাশপুর, কালিবাড়ি, র‍্যালীর মোড়, ভাটিকাশর ও কেওয়াটখালী কলোনী এলাকায় টহল পুলিশ নিয়মিত করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সময়ে ২০ গ্রাম হেরোইন সহ তিনজন আলোচিত মাদক ব্যবসায়ী, একশত পিস ইয়াবা সহ বাঘমারা রেলক্রসিং এলাকায় চিহৃিত দুই মাদক ব্যবসায়ী, ৭ টি ল্যাপটপ ও একটি সিপিইউ সহ চিহ্নিত চোর, ডাকাতির চেষ্টাকালে তিন জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী এবং চৌদ্দ মামলার আসামী নগরীর দূর্ধর্ষ ছিনতাইকারী, চিহ্নিত চোর ও তালিকাভুক্ত আলোচিত মাদক ব্যবসায়ী শামীমসহ পরোয়ানাভুক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে।

ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা আরো বলেন, নগরীর অতি ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড় হকার ও যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

নগরবাসী একাধিক সূত্র জানায়, কোতোয়ালি মডেল থানার অন্তর্গত ১নং ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা সদ্য যোগদান করেই তাঁর চৌকস পুলিশ টিম নিয়ে একটি যানযটমুক্ত নিরাপদ শহর উপহার দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শান্তি প্রিয় নগরীর পরিবেশ সৃষ্টি করতে পুলিশের পাশাপাশি নগরবাসীর দায়িত্ব রয়েছে। নগরবাসী আন্তরিক হলে পুলিশের চেষ্টা শতভাগ সফল হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত