ঢাকা , বুধবার , ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

গাইবান্ধা সদরে পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ৬টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচলনা করা হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজের সরঞ্জামসহ ওই অপরাধ চক্রদেরকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন,  ধ্রুব জ্যোতিময় গোব, সদর অফিসার ইনচার্জ মাসুদ রানা, ডিবি ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

 

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত