ঢাকা , মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে চাকুরি দেয়ার নামে ভয়ংকর প্রতারণা ।। নিঃস্ব অর্ধশত পরিবার

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলায় চাকুরির প্রলোভন দেখিয়ে নগদ লাখ লাখ টাকা, ব্লাঙ্ক চেক ও ট্যাম্প হাতিয়ে নিয়ে ভূয়া নিয়োগপত্র দেওয়ার ভয়ংকর এক প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। শিক্ষিত বেকার ও সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীরাই প্রতারক চক্রের মূল হাতিয়ার।

অভিযোগ উঠেছে ফুলবাড়ীয়া উপজেলার মোঃ আব্দুল মোতালেব তারা মেম্বারের ছেলে কম্পিউটার অপারেটর শাহীনুর রহমান শাহীন,  ত্রিশাল উপজেলাধীন ধানীখোলা ইউনিয়নের মাইশাটিকি তালতলা বাজার এলাকার মোহাম্মদ মজিদের ছেলে পারভেজ, হাবিবুর রহমান মাষ্টারের ছেলে সাইদুর রহমান শাকিল, মোহাম্মদ তাজুর ছেলে রিফাত গংদের বিরুদ্ধে।

চাকুরী প্রত্যাশীরা নিয়োগপত্র হাতে পেয়ে খুশি হলেও কর্মস্থলের ঠিকানায় গিয়ে যখন দেখে নিয়োগপত্র ভূয়া তখনি যেন আকাশ ভেঙে মাথায় পড়ে চাকুরী প্রত্যাশীদের।

এরপর ভূয়া নিয়োগপত্র নিয়ে প্রতারক চক্রের সদস্যদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলেই  শুরু হয় প্রতারক চক্রের নতুন কূটকৌশল, জিম্মি করা হয় চাকরি প্রত্যাশীদের, মূখ খললেই  ব্লাঙ্ক চেক আর স্বাক্ষরিত স্ট্যাম্প দিয়ে মামলার ভয় দেখিয়ে ফাঁদ পাতা হয় নতুন করে টাকা আদায়ের। আর সেই ভয়ে  চাকুরী প্রার্থীরা বাধ্য হয়েই টাকার আশা ছেড়ে দেন।

প্রবাদ আছে চোরের শতদিন আর গৃহস্থের একদিন, এতদিন ভুক্তভোগীরা জ্বিম্মি হয়ে চাকুরির জন্য দেওয়া টাকা ছেড়ে দিলেও সোস্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগপত্রের ছবি আদান প্রদান ও মুঠোফোনে কথোপকথনের ডকুমেন্টস এর জের ধরে ফেঁসে গেছে ভয়ংকর প্রতারক চক্রের সদস্যরা।

এবিষয়ে চাকুরী প্রত্যাশী সাজ্জাদ হোসেন হৃদয় এর পিতা সিদ্দিকুর রহমান ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর অভিযোগের প্রেক্ষিতে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ

এ বিষয়ে অভিযোগকারী সিদ্দিকুর রহমান বলেন, আমি চাকুরির জন্য সাড়ে ৩ লক্ষ টাকা নগদ দিয়েছি এবং সাড়ে ৩ লক্ষ টাকার চেক দিয়েছি। আমাকে একে একে দুইটি নিয়োগ পত্র দিয়েছে যা ব্যাংকে গেলে ভূয়া প্রমাণিত হয়েছে।

বিষয়টি নিয়ে ধানিখোলা ইউপি চেয়ারনকে প্রশ্ন করলে তিনি বলেন এরা বিভিন্ন জনকে চাকুরি দিবে বলে টাকা হাতিয়ে নেয়। এরা টাউট। এদের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য আপনাদের যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন তাই নিতে পারেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা