ঢাকা , মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৩ মোটরসাইকেল উদ্ধার; আন্তঃজেলা চোর চক্রের গ্রেফতার-২

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩টি চোরই মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধ নির্মুলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্স নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রশিদপুর সাকিনস্থ শাহবাজপুর মোড় ময়মনসিংহ টু নেত্রকোণা গামী হাইওয়ে রোড এর উত্তর পাশে  রাকিব ষ্টোর প্রোঃ মোঃ রাকিব হোসেন এর মনোহারী দোকানের সামনে হইতে ২৪ জানুয়ারি রাতে ৩টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য মোঃ রমজান আলী (২৪), পিতা-মৃত গোলাপ জামান, মাতা-মোছাঃ জহুরা বেগম, সাং-চক লেঙ্গুরা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, জয় ঘোষ (২১), পিতা-মৃত সুনীল ঘোষ, মাতা-সুনতী রাণী ঘোষ, সাং-আখাউড়া রাধা নগর, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহরসহ আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান আলী (২৪) এর বিরুদ্ধে ১ মামলা এবং আসামী জয় ঘোষ (২১) এর বিরুদ্ধে ৩টি মামলা আছে।

উদ্ধারকৃত ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা