ঢাকা , বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

ময়মনসিংহে পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন -প্রধান বিচারপতি

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সস্ত্রীক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শনিবার ০১ জুন সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইনের অভ্যন্তরে বৃটিশ স্থাপত্যশিল্পের ঐতিহ্যের ধারক পুরাতন পুলিশ হাসপাতাল ভবনে নির্মানাধীন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

এসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম(বার), পিপিএম ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।

বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার উপজীব্যে গড়ে ওঠা এই জাদুঘরের ৫টি গ্যালারি ও আর্কাইভ তথা অফিস কক্ষ নিবিড় মনোযোগের সাথে পরিদর্শন করার পর প্রধান বিচারপতি বিশেষ সন্তুষ্টি জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ পুলিশের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার এই ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি পুলিশ সুপার, ময়মনসিংহ এবং এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও প্রধান বিচারপতি জাদুঘরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রত্যেক গ্যালারিতে স্থাপিত প্রদর্শনীসমূহ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক বিভিন্ন সংগ্রহ এবং সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম(সেবা) প্রধান বিচারপতিকে বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান ও তাঁর মূল্যবান অভিমত সাগ্রহে গ্রহণ করেন। এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আগত বিচার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিবির্গ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে প্রধান বিচারপতি টাউন হল মিলনায়তনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কর্তৃক দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ এর উচ্ছ্বসিত প্রশংসা করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক