ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ইল মাছের মতো পিচ্ছিল একশ্রেণির ব্যবসায়ী – ধরা কঠিন : বাণিজ্য উপদেষ্টা

বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ পূর্বাহ্ণ

এদেশে এখন আর সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, একশ্রেণির ব্যবসায়ীর বাড়তি মুনাফার চেষ্টা করা স্বভাব হয়ে গেছে। সব সময় এমন চেষ্টা করেন। তাঁরা ইল মাছের (বাইনজাতীয় মাছ) মতো পিচ্ছিল, ধরা কঠিন। তবে এখন থেকে তাঁদের ধরা সম্ভব হবে।

রোববার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ীদের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্য সচিব মোহাঃ সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেয়াজুল হকসহ পোলট্রি খাতের ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্যার কারণে দেশে ডিম ও মুরগির উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তবে এ উৎপাদন শিগগির স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। আর উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগির দামে বেশি ব্যবধান থাকবে না বলে তিনি আশাবাদী। কারণ হিসেবে তিনি বলেন, এসব পণ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে উৎপাদন খরচের বাইরে অস্বাভাবিক মুনাফা করা যাবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন বিষয়টা দেখবে। ব্যবসায়ীদের উজ্জীবিত না করা গেলে সত্যিকারের উন্নয়ন হবে না।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জিনিসপত্রের দাম কমাতে হবে। একবার দাম উঠলে আর নামে না, সেটা হবে না। বেশি সমস্যা হলে ডিম ও মুরগির দাম বেঁধে দেওয়া যেতে পারে। প্রয়োজনে সেটি কৃষি বিপণন অধিদপ্তর করবে। ব্যবসায়ীদের বলা হয়েছে এখন তেলের দাম কমেছে। ফলে পরিবহন খরচ কমে যাবে।

পণ্যমূল্য পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, এখনকার পণ্যমূল্য যে খুব খারাপ তা বলা যাবে না। সন্তোষজনক অবস্থায় নিয়ে আসা হয়েছে। আরও সুখকর করা যায় কি না, সেই চেষ্টাই করা হচ্ছে। উৎপাদক পর্যায়ে ১৮৫ টাকার সোনালি মুরগি ঢাকায় ২৪০ টাকায় বিক্রি হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে সালেহ উদ্দিন আহমেদ বলেন, উৎপাদনকারীরা বলেছেন যে তাঁরা উৎপাদন বাড়াবেন। বিপণনেরও কিছু অব্যবস্থাপনা রয়েছে। এসব নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের